এক্সপ্লোর

ট্রোলিংয়ের মুখে তাঁর করোনা নিয়ে ইনস্টা পোস্ট ডিলিট করলেন কণিকা কপূর

এমনকী তিনি ইচ্ছে করে বিমানবন্দরে শরীরের তাপমাত্রা পরীক্ষা করাননি বলে অভিযোগ, ইংল্যান্ড থেকে ঘুরে আসার কথাও গোপন করে যান।

মুম্বই: করোনা সংক্রমণ নিয়েই চতুর্দিকে পার্টি করে বেড়ানোর পর ধরা পড়ে গিয়ে কণিকা কপূর সোশ্যাল মিডিয়ায় ঘটা করে ঘোষণা করেন, তাঁর করোনা হয়েছে। তা নিয়ে অনলাইনে টানা ট্রোলিং চলছে তাঁর। সেলিব্রিটি গায়িকা যেভাবে সব জেনেশুনে অসংখ্য মানুষকে বিপদের মুখে ফেলেছেন তা কেউ মেনে নিতে পারছেন না। পোস্টে কণিকা লিখেছিলেন, তিনি ও তাঁর পরিবার পুরোপুরি কোয়ারান্টাইনে রয়েছে, সবরকমভাবে তাঁরা মেনে চলছেন চিকিৎসকদের উপদেশ। যাঁদের সঙ্গে যোগাযোগ হয়েছে তাঁদের খবর নেওয়ার চেষ্টা চলছে। অথচ সত্যি হল, ইংল্যান্ড থেকে ফিরে আসার পর কোয়ারান্টাইনে থাকার নির্দেশ অগ্রাহ্য করে কণিকা ইচ্ছেমত পার্টি করেছেন। সেই সব পার্টিতে যে সব ভিআইপিরা ছিলেন তাঁরা চলে গিয়েছেন কোয়ারান্টাইনে, সকলের করোনা পরীক্ষা হয়েছে। লখনউয়ে তাঁর বাড়িও এখন কোয়ারান্টাইনে। প্রশাসন জানার চেষ্টা করে হয়রান হচ্ছে, তিনি আর কার কার সংস্পর্শে এসেছেন। ট্রোলিংয়ের মুখে সেই পোস্ট উড়িয়েছেন তিনি। এমনকী তিনি ইচ্ছে করে বিমানবন্দরে শরীরের তাপমাত্রা পরীক্ষা করাননি বলে অভিযোগ, ইংল্যান্ড থেকে ঘুরে আসার কথাও গোপন করে যান। কণিকার অবশ্য দাবি, ৯ তারিখ তিনি যখন ইংল্যান্ড থেকে ফেরেন, তখন কোনও কড়াকড়ি ছিল না। তিনি বাথরুমে লুকিয়ে স্ক্রিনিং এড়িয়েছিলেন বলে যা বলা হচ্ছে, তাও বাজে কথা, কারণ ওভাবে আন্তর্জাতিক উড়ান থেকে নেমে এসে স্ক্রিনিং ফাঁকি দেওয়া যায় নাকি! মুম্বইয়ে তিনি একদিন ছিলেন কিন্তু করোনার ভয়ে সব কিছু বন্ধ থাকায় বাবা মায়ের ডাকে লখনউয়ের বাড়ি যান। মাত্র দিনকয়েক আগে তাঁর শরীরে করোনার লক্ষণ দেখা দিয়েছে, আগে থেকে কিছুই তিনি জানতেন না। কিন্তু সোশ্যাল মিডিয়া এই সব যুক্তি শুনতে রাজি নয়। সোনম কপূর ও মিনি মাথুর কণিকার পক্ষ নেওয়ায় তাঁদের ট্রোলিং সহ্য করতে হয়েছে। এমনকী প্রিন্স চার্লসের সঙ্গে কণিকার একটি ছবি ভাইরাল হয়েছে, তা দেখে অনেকে বলছেন, ওই যে, কণিকা গিয়ে চার্লসের শরীরে করোনা ঢুকিয়ে দিয়েছেন। কেউ শুনতেই চাইছেন না, ছবিটি এখনকার নয়, ২০১৮-র!

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Accident News: দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত প্রায় ১৫ জনেরও বেশি যাত্রী
দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত প্রায় ১৫ জনেরও বেশি যাত্রী
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
IMD Update : একাদশী পর্যন্ত ঝেঁপে ঝেঁপে বৃষ্টি, উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ায় বড় বদল, কোথায় জারি সতর্কতা
একাদশী পর্যন্ত ঝেঁপে ঝেঁপে বৃষ্টি, উত্তর-পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে আবহাওয়ায় বড় বদল, কোথায় জারি সতর্কতা

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget