এক্সপ্লোর

রাহুলকে নির্বাচন করে মারাত্মক ভুল করেছে কেরল, দাবি রামচন্দ্র গুহের

রাহুল সরে গেলে মোদীকে তাঁর নীতি সম্পর্কে বলতেই হবে, ব্যাখ্যা দিতে হবে, কেন সেগুলো ব্যর্থ হল।

কোঝিকোড়: স্বাধীনতা আন্দোলনের সময় কংগ্রেস অসাধারণ দল ছিল। আর এখন নেহাত পারিবারিক সংস্থা। বললেন ঐতিহাসিক রামচন্দ্র গুহ। কেরলের মানুষ রাহুল গাঁধীর মত পঞ্চম প্রজন্মের রাজপুত্রকে ভোটে জিতিয়ে মারাত্মক ভুল করেছেন বলে মন্তব্য করেন তিনি। গত লোকসভা ভোটে আমেঠি থেকে হারলেও কেরলের ওয়েনাড় থেকে জয় পান রাহুল। কেরল সাহিত্য উৎসবে দেশপ্রেম বনাম যুদ্ধ জিগির বিষয়ে বক্তৃতা দিচ্ছিলেন গুহ। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কঠোর পরিশ্রমী, নিজে গড়েছেন নিজেকে। ভারতীয় রাজনীতিতে তাঁর সামনে রাহুল গাঁধীর টেকার সম্ভাবনাই নেই। যে কংগ্রেস স্বাধীনতার সময় অসাধারণ দল ছিল, তারা এখন স্রেফ ফ্যামিলি ফার্ম। এ কারণেও ভারতে হিন্দুত্ব ও যুদ্ধ যুদ্ধ জিগিরের উত্থান হয়েছে। তিনি আরও বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি রাহুলের বিরুদ্ধে নন, রাহুল অত্যন্ত ভদ্র, শিষ্ট আচার আচরণ। কিন্তু নতুন ভারত কোনও পঞ্চম প্রজন্মের রাজপুত্রকে চায় না। যদি মালয়ালিরা ২০২৪-এও রাহুলকে নির্বাচনের ভুল করেন, তবে তাঁরা নরেন্দ্র মোদীর সুবিধে করে দেবেন, আর কিছু নয়। রাহুল সরে গেলে মোদীকে তাঁর নীতি সম্পর্কে বলতেই হবে, ব্যাখ্যা দিতে হবে, কেন সেগুলো ব্যর্থ হল। গুহ আরও বলেছেন, নরেন্দ্র মোদীর বিরাট সুবিধে হল, তিনি রাহুল গাঁধী নন। একটা রাজ্য ১৫ বছর চালিয়েছেন, প্রশাসন সংক্রান্ত অভিজ্ঞতা আছে। অস্বাভাবিক পরিশ্রমী তিনি, কোনওদিন ইউরোপে ছুটি কাটাতে যান না। কিন্তু রাহুল যদি আরও বেশি বুদ্ধিমান, পরিশ্রমী হতেন, ইউরোপে ছুটি কাটাতে না যেতেন, তা হলেও রাজবংশের পঞ্চম প্রজন্ম হিসেবে নিজেকে নিজে গড়ে তোলা কোনও ব্যক্তির সামনে তাঁর কোনও সুযোগ নেই। কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীকেও আক্রমণ করেন তিনি, বলেন, সনিয়াকে দেখে তাঁর মনে পড়ে মুঘল শাসনের শেষদিককার কথা, সাম্রাজ্যের প্রকৃত অবস্থা সম্পর্কে কোনও ধারণাই ছিল না মুঘল শাসকদের। তাঁর কথায়, ভারত আরও বেশি করে গণতন্ত্রের পথে হাঁটছে, শেষ হচ্ছে সামন্ত্রতন্ত্র। এটা গাঁধীরা বোঝেন না। সনিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি দিল্লিতে রয়েছেন, আপনার সাম্রাজ্য ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে, অথচ বশংবদরা আপনাকে বোঝাচ্ছেন, যে এখনও আপনিই বাদশাহ। বামেদের সম্পর্কে তিনি বলেন, তাদের ভণ্ডামি হল, ভারতের থেকে অন্যান্য দেশকে তারা বেশি ভালবেসেছে। বিশ্বজুড়ে আগ্রাসী জাতীয়তাবাদের উত্থান ও প্রতিবেশী রাষ্ট্রগুলিতে ইসলামীয় মৌলবাদের মাথাচাড়া দেওয়া ভারতে হিন্দুত্ববাদের উত্থানের বড় কারণ বলে গুহ মন্তব্য করেছেন।

সেরা শিরোনাম

Weekly Insulin: রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
রোজ রোজ ইনসুলিন নেওয়া থেকে মুক্তি, বাঁচবে খরচও, সপ্তাহে একবার ব্য়বহারের পেন-ইঞ্জেকশন এল ভারতের বাজারে
CM Suvendu Adhikari: স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
স্বাস্থ্যভবনে গিয়ে পরিষেবা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "কন্ট্রোল রুম থেকে" কোন কোন বিষয়গুলিতে নজরদারি ?
News Live: তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে 'কালীঘাটপন্থী তৃণমূল'
US Attacks Iran: ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত
ইরানে চবাহার বন্দর গুঁড়িয়ে দিল আমেরিকা, বিপুল পরিমাণ টাকা ঢেলেছিল ভারত

ভিডিও

Weather News: ফের দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ! আগামী ২-৩ ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত?
Bangladesh News | দেশে ফিরলেন সোনালির স্বামী দানেশ শেখ, প্রতিবেশী সুইটি বিবি ও তাঁর ২ সন্তান
Sharadwat Mukherjee:
Sujit Bose ED Chargesheet | পুর নিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুর নামে চার্জশিট ED-র
Midnapore Medical College: ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur Incident : বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
বারুইপুর কাণ্ডে নিরপরাধ, তাও হত্যা! অভাবের সংসার ইন্দ্রজিতের, অর্থ জোগাতে কী করতেন জানেন ?
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Suvendu Adhikari: হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
হাসপাতালকে দালাল মুক্ত করতে কড়া ব্যবস্থা, এই ব্যবস্থা দিয়ে 'সব চিহ্নিত হবে', জানালেন মুখ্যমন্ত্রী
Chit Fund Fraud : ১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
১০০ কোটির প্রতারণা ! কাঠগড়ায় এই চিটফান্ড সংস্থা, রাজ্যের ১০ জায়গায় ED'র তল্লাশি
Jaipur News: ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
ভাড়াটে খুনি লাগিয়ে মাকে গাড়ি চাপা দেওয়াল মেয়ে, নজর ছিল সরকারি চাকরি, পারিবারিক সম্পত্তির উপর, মাত্র ২৩ বছর বয়সে
Success Story: মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
মা আখের ক্ষেতের শ্রমিক, কোচিং নেওয়ার-জেরক্স করার পয়সা ছিল না, নিজের জেদেই UPSC-তে বাজিমাত
Hospital Saline Expiry: রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
রোগীকে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের স্যালাইন বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল
Baruipur Encounter: বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
বারুইপুরকাণ্ডে পুলিশি এনকাউন্টারে ধৃতর মৃত্যু, এনকাউন্টার-তদন্তে এবার CID
Embed widget