এক্সপ্লোর

Coronavirus Update: মেলেনি বেড, ‘বিনা চিকিৎসায়’ তিলজলার ফ্ল্যাটে করোনা আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

মৃত্যুর পর দেহ সৎকারে দুর্ভোগে পরিবার । ১০ ঘণ্টা বাড়িতে পড়ে রইল মৃতদেহ

কলকাতা : ফের বাড়িতে পড়ে থেকে করোনা আক্রান্ত বৃদ্ধার মৃত্যুর। ২ দিনের চেষ্টাতেও সরকারি হাসপাতালে বেড না পাওয়ার অভিযোগ । ‘স্বাস্থ্যভবনের হেল্পলাইন নম্বরে ফোন করেও হল না সুরাহা’ অভিযোগ। ‘বিনা চিকিৎসায়’ তিলজলার ফ্ল্যাটে বৃদ্ধার মৃত্যু হল। 

মৃত্যুর পর দেহ সৎকারে দুর্ভোগে পরিবার । ১০ ঘণ্টা বাড়িতে পড়ে রইল মৃতদেহ । পুরসভায় বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ
অবশেষে ১০ ঘণ্টা পর সৎকারের ব্যবস্থা করল পুরসভা । 

অন্যদিকে, আজ এই একই ধরনের ঘটনা ঘটে গড়ফা থানা এলাকায়। কোভিড পজিটিভ রিপোর্ট না থাকায় সাতাত্তর ঊর্ধ্ব মহিলাকে হাসপাতালে ভর্তি না নেওয়ার অভিযোগ। দোকানে দোকানে ঘুরেও মেলেনি অক্সিজেন।  গতকাল রাত ৮টা নাগাদ হাসপাতালে ভর্তি হতে না পেরে, অক্সিজেন না পেয়ে মৃত্যু হয় সন্ধ্যারানি পালের। মৃত্যুর তিন ঘণ্টা পর আসে করোনা পরীক্ষার পজিটিভ রিপোর্ট। মৃত্যুর পরও ১৬ ঘণ্টা ঘরেই পড়েছিল মৃতদেহ। এবিপি আনন্দের খবরের জেরে অবশেষে নড়েচড়ে বসে প্রশাসন। ১৬ ঘণ্টা পর পুরসভার তরফ থেকে শববাহী শকট আসে। নিয়ে যাওয়া হয় মৃতদেহ।

 

একের পর এক একই ধরনের ঘটনার খবর রাজ্যজুড়ে। শহরের উপকণ্ঠে সোনারপুরে ১৫ ঘণ্টারও বেশি বাড়িতে পড়ে রইল কোভিড আক্রান্তের দেহ । ১৭ এপ্রিল আক্রান্ত হন প্রৌঢ় । ‘অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে ভর্তির চেষ্টা , একাধিক হাসপাতালে ফোন করেও মেলেনি বেড ... চেষ্টা করেও মেলেনি অক্সিজেন, দাবি মৃতের ছেলের । মৃত্যুর পর থেকে দেহ পড়ে আছে বাড়িতে । প্রশাসনকে বারবার জানিয়েও কাজ হয়নি বলে অভিযোগ । 

ঘন ভিডিও কনফারেন্স চলছে...ভাষণ দেওয়া হচ্ছে...আর তারইমধ্যে প্রতিদিন করোনায় একটা একটা করে সর্বনেশে মাইলস্টোন ছুঁচ্ছে ভারত! আরও সংক্রমণ, আরও মৃত্যু! গত ২৪ ঘণ্টায় দৈনিক করোনা সংক্রমণে ফের বিশ্ব রেকর্ড গড়ল ভারত!  পরপর দু’দিন দৈনিক সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল! এ বাড়ার যে শেষ কোথায়, কেউ জানে না!    
 
দৈনিক সংক্রমণেও রেকর্ড....দৈনিক মৃত্যুতেও রেকর্ড! আগের চেয়ে আরও বেশি।লাগাতার তিনদিন ২ হাজারের উপরে দৈনিক মৃত্যু ভারতে।  

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী,  উদ্বেগ বাড়িয়ে ভারতে আর গত দু’সপ্তাহের হিসেব ধরলে ১৫২% বেড়েছে করোনা আক্রান্তের সংখ্যা।
উদ্বেগ চরমে তুলে এই মুহূর্তে ভারতে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা ২৪ লক্ষ ২৮ হাজার ৬১৬।  গত বছরের সর্বোচ্চ সক্রিয় রোগীর সংখ্যার প্রায় দ্বিগুণ এখন!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
Kakoli Ghosh Dastidar : আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
আজ দিল্লিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই বড় দাবি কাকলির, 'আমাদের সঙ্গে...'
West Bengal News Live Today Updates: চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Kolkata Blood Bank Scam: কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে
কোটি কোটি টাকার রক্ত-প্লাজমা ভিনরাজ্যে বিক্রির অভিযোগ, কলকাতার ব্লাড ব্যাঙ্কে ঝুলল তালা, আরেক ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষকে তলব স্বাস্থ্যভবনে

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget