এক্সপ্লোর

"এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে," লোকাল ট্রেন পরিষেবা প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রীর

 সাধারণ মানুষের জন্য গড়াচ্ছে না রেলের চাকা। বিভিন্ন ডিভিশনে চলছে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন।

কলকাতা: এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে। লোকাল ট্রেন পরিষেবা প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণ মানুষের জন্য গড়াচ্ছে না রেলের চাকা। বিভিন্ন ডিভিশনে চলছে শুধুমাত্র স্টাফ স্পেশাল ট্রেন। আর ট্রেন চালানোর জন্য বিভিন্ন স্টেশনে দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। এই আবহে তাঁদের প্রশ্ন কবে থেকে চলবে লোকাল ট্রেন?  সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, আগে করোনা সংক্রমণ কমানোই গুরুত্বপূর্ণ।

এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগে কোভিড কমাতে দিন। এসবে সমস্যা হবে, এটা তো জানা কথা। এখন রেল চালালে দুনিয়ার লোকের কোভিড হবে। তাও তো দোকানপাট চালু করা আছে। অনেক জায়গায় ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে। সব্জি বিক্রেতারা গাড়িতে করেও আসতে পারছেন।” গত ১৩ জুন রাজ্যকে চিঠি দেয় রেল। সেখানে রেল উল্লেখ করে, যত সংখ্যক ট্রেন চলছে তা অত্যন্ত কম। রেলের যাত্রী ছাড়াও, স্বাস্থ্যকর্মী, ব্যাঙ্ক কর্মীদের ট্রেনে ওঠার ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়েছে। এছাড়াও বহু মানুষ ট্রেনে উঠছেন। যাঁর ফলে দূরত্ব বিধি মানা সম্ভব হচ্ছে না।

উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ মোকাবিলায় রাজ্যে বিধিনিষেধ জারি হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত বিধিনিষেধে  কিছু ছাড় মিললেও  বন্ধ সর্ব সাধারণযাত্রীদের জন্য বাস, মেট্রো ও লোকাল ট্রেন পরিষেবা। গত কয়েকদিনে ধরে লোকাল ট্রেন চালানোর দাবিতে শিয়ালদহ দক্ষিণ শাখার বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। গতকাল সোনারপুরের পর আজ মল্লিকপুরে বিক্ষোভ দেখান ট্রেনের যাত্রীরা। এই পরিস্থিতিতে ফেরে রাজ্যকে চিঠি দেয় রেল। যেখানে তারা বলেছে, স্টাফ স্পেশালে এত যাত্রী নেওয়া সম্ভব নয়। লোকাল পরিষেবা স্বাভাবিক না হলে, বাড়ছে আইনশৃঙ্খলাজনিত সমস্যা।

এদিন লোকাল ট্রেন চালানোর দাবিতে সোনারপুর স্টেশনে সকাল ৭টা থেকে রেল অবরোধ শুরু হয়। আটকে পড়ে আপ ক্যানিং লোকাল স্টাফ স্পেশাল। পুলিশের সঙ্গে তর্কাতর্কি বেধে যায় অবরোধকারীদের। একঘণ্টা পর লাঠি উঁচিয়ে অবরোধ তুলে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের দাবি, রেলের স্টাফ স্পেশালে সাধারণ যাত্রীদের উঠতে দিতে হবে।না হলে দ্রুত চালু করতে হবে লোকাল ট্রেন। গতকালও লোকাল চালুর দাবিতে ৪ ঘণ্টা ধরে অবরোধ চলে সোনারপুর স্টেশনে। পাশাপাশি বারুইপুর শাখার মল্লিকপুর ও ক্যানিং শাখার বেতবেড়িয়া, ঘুটিয়ারি শরিফ স্টেশনে রেল অবরোধ শুরু হয়। মল্লিকপুরে জিআরপি-কে লক্ষ্য করে ইটবৃষ্টি অবরোধকারীদের। জিআরপির গাড়ি ভাঙচুরও করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
BJP Extortion Allegation: ১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
১০ হাজার টাকা তোলা না দেওয়ায় বাইক সারানোর গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget