এক্সপ্লোর

Terrorist Killed: এবার পাকিস্তানেই খতম লস্কর-ই-তৈবার জঙ্গি, মাস্টারমাইন্ড ছিল ভারতে হওয়া তিনটি ভয়াবহ হামলার

Pakistan Sindh Province: ২০০৬ সালে নাগপুরে আরএসএসের সদর দফতরে হামলায় মাস্টারমাইন্ড ছিল এই আবু সইফুল্লা। লস্কর-ই-তৈবার নেপাল মডিউলের দায়িত্ব ছিল আবু সইফুল্লাহ-র ওপরে।

Terrorist Killed: পাকিস্তানের সিন্ধ প্রদেশে মৃত্যু হয়েছে লস্কর-ই-তৈবার কুখ্যাত জঙ্গি আবু সইফুল্লাহ-র। লস্করের এই জঙ্গি রাজাউল্লাহ নিজামানি নামেও পরিচিত। সূত্রের খবর, কোনও অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই জঙ্গিকে মেরে ফেলেছে। তার পরিচয় এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। প্রসঙ্গত উল্লেখ্য, ২০০৬ সালে আরএসএস- এর সদর দফতরে হামলার মাস্টারমাইন্ড ছিল এই জঙ্গি। জানা গিয়েছে, পাকিস্তান সরকার আবু সইফুল্লাহকে নিরাপত্তা দিয়েছিল। আজ বিকেলে সিন্ধ প্রদেশের মাটলি এলাকায় নিজের বাড়ি থেকে বেরিয়েছিল এই লস্কর জঙ্গি। এরপরেই তাকে গুলি করে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। সূত্রের রাস্তার একটি ক্রসিংয়ের কাছে এই ঘটনা ঘটেছে। 

এবার পাকিস্তানেই মৃত্যু লস্কর-ই-তৈবার ডেপুটি কমান্ডার আবু সইফুল্লাহর। পাকিস্তানের সিন্ধ প্রদেশের মালতী ফালকারা চকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গুলিতে মৃত্যু হয়েছে এই জঙ্গির। ২০০৬ সালে নাগপুরে আরএসএসের সদর দফতরে হামলায় মাস্টারমাইন্ড ছিল এই আবু সইফুল্লা। লস্কর-ই-তৈবার নেপাল মডিউলের দায়িত্ব ছিল আবু সইফুল্লাহ-র ওপরে। লস্কর-ই-তৈবার অর্থ জোগাড় ও জঙ্গি নিয়োগের দায়িত্বে ছিল আবু সইফুল্লাহ। ২০০১ সালে রামপুরে সিআরপিএফ ক্যাম্পে হামলাতেও অভিযুক্ত ছিল এই লস্কর জঙ্গিই। এছাড়াও ২০০৫ সালে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে যে হামলা হয়েছিল, বেঙ্গালুরুর সেই হামলাতেও যুক্ত ছিল লস্কর-ই-তৈবার এই জঙ্গি। 
 
প্রায় ২৫ বছর ধরে লস্কর-ই-তৈবার সঙ্গে সম্পর্ক এই আবু সইফুল্লার। নেপালের পথে ভারতে জঙ্গি অনুপ্রবেশ করানোর ব্যাপারেও বড় ভূমিকা ছিল এই জঙ্গির। টেরর ফান্ডিং, সন্ত্রাসের কাজের জন্য অর্থ সংগ্রহ এবং সরবরাহ থেকে শুরু করে তরুণ প্রজন্মের মগজ ধোলাই করে, যুবকদের জঙ্গি সংগঠনে যুক্ত করা এবং তাদের দিয়ে জঙ্গি কার্যকলাপ করানো, লস্করের হয়ে এই সমস্ত কাজকর্মই দেখত আব সইফুল্লাহ। কীভাবে তার মৃত্যু, কারা এর সঙ্গে যুক্ত তা বিশেষভাবে স্পষ্ট হয়নি। অজ্ঞাতপরিচয় আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে আবু সইফুল্লাহর। 
 
পহেলগাঁও জঙ্গি হামলার পাল্টা জবাবে ভারতের অপারেশন সিঁদুর হয়েছে গত ৭ মে। মধ্যরাতের ২৫ মিনিটের নিখুঁত অপারেশনে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি সংগঠন গুঁড়িয়ে দিয়েছে ভারত। এই তালিকায় ছিল মুরিদকের একটি জঙ্গি ঘাঁটি, যা ছিল লস্করের হেডকোয়ার্টার। এই মারকাজ তৈবা ধুলোয় মিশিয়ে দিয়েছে ভারতীয় সেনা। অপারেশন সিঁদুরে খতম হয়েছে ১০০-রও বেশি জঙ্গি। তাদের মধ্যে লস্করের অনেক কুখ্যাত জঙ্গিই রয়েছে। ভারতের এই হামলার রেশ কাটার আগেই সিন্ধ প্রদেশে, পাকিস্তানের মাটিতেই নিকেষ হল লস্করের আরেক হ্যান্ডলার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
BJP Leader Extortion Allegation: ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
ক্লার্কের কাজ করতে হলে দিতে হবে ৫ লক্ষ টাকা ! কাটোয়ায় ৫ বিজেপি নেতার নামে চাঞ্চল্যকর অভিযোগ
TMC Leader Arrested: জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য
জালে প্রাক্তন তৃণমূল বিধায়ক, ছিলেন নিখোঁজ, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের অভিযানে মিলেছে সাফল্য

ভিডিও

Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(০৭.০৮.২৬):প্রধানমন্ত্রীর কাছে NCPI, মুখ্যমন্ত্রীর কাছে 'ঋতব্রত-তৃণমূল'
App Cab Panic Button | গাড়িতে এটি লাগানো বাধ্যতামূলক ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট | ABP ANANDA LIVE
Lublur Prithibi | কমিকস শিল্পের অস্কার 'আইসনার অ্যাওয়ার্ড'-এর জন্য মনোনীত হয়েছেন গ্রাফিক নভেল 'লুবলুর পৃথিবীর' লেখক চার্বাক দীপ্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Shani Panvati 2027: সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
সাড়েসাতির থেকেও কঠিন শনির পনবতী? চাকরি-পরিবারে বড় প্রভাব, ২ রাশিতে কী কী ঘটতে চলেছে?
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Embed widget