চন্দ্রকোণা: বাজ পড়ে চন্দ্রকোনায় মৃত্যু দু'জনের। আহত হয়েছেন আরও তিন জন। গাছ কাটার সময় বাজ পড়ে বলে খবর। ঘটনাস্থলেই মারা যান দু'জন। অন্য দিকে, বাড়ি ফেরার পথে বাজ পড়ে আহত হন একজন। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন। সেখানে চিকিৎসা চলছে তাঁদের। দুর্যোগের আবহে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। (Lightning Kills Several in Chandrakona)

Continues below advertisement

বৃহস্পতিবার সকালে গাছ কাটার সময় বাজ পড়ে বলে জানা গিয়েছে। সেই সময়ই তার কবলে পড়েন চন্দ্রকোনার ওই বাসিন্দারা। মৃত দুই জন সম্পর্কে ভাই বলে জানা গিয়েছে। গাছ কাটছিলেন ঘটনার সময়। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁদের। কিন্তু সেখানে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহতদের চিকিৎসা চলছে চন্দ্রকোনা হাসপাতালে। (Chandrakona Lightning Deaths)

আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে তারা। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব  ও পশ্চিম বর্ধমানে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বাড়বে বলেও পূর্বাভাস রয়েছে। (

Continues below advertisement

আরও পড়ুন: গুড়-বাতাসা খেয়ে 'ভোট পাহারা' ! পাচন তৈরি ৪ তারিখের জন্য

ভোট মিটতেই গতকালই স্বস্তির বৃষ্টিতে ভেজে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। গতকাল সন্ধে থেকে মাঝরাত পর্যন্ত ৫৪ মিলিমিটার বৃষ্টি হয় কলকাতায়। তাপমাত্রাও স্বাভাবিকের থেকে এক ধাক্কায় নেমে যায় ৬ ডিগ্রি সেলসিয়াসে। রাতে পারদ নেমে পৌঁছে যায় ২০.৪ ডিগ্রিতে। 

আজও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হতে পারে ভারী বৃষ্টি। বাকি জেলায় রয়েছে কালবৈশাখীরও সতর্কতা। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা। রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন: 'ভোটের দিন সিঙ্ঘমের সঙ্গে লড়াই করা আসল, নাকি...', দ্বিতীয় দফার শেষলগ্নে আত্মপ্রকাশ জাহাঙ্গিরের

অন্যদিকে, উত্তরবঙ্গে আজ ঝড়-বৃষ্টির পরিমাণ বাড়তে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে আরও ৪ দিন অর্থাৎ তেসরা মে, ভোটের ফলাফলের আগের দিন পর্যন্ত রাজ্যে ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।