এক্সপ্লোর

Road Accident : বাইকে যাওয়ার সময় আচমকা মাথায় পড়ল গাছের ডাল, লুটিয়ে পড়লেন চালক; পরে কোমায়; CCTV-তে ধরা পড়ল ঘটনা

Bengaluru Incident : ৫৩ বছরের ওই ব্যক্তির নাম সুরেশ। একটি বেসরকারি ফাইন্যান্স কোম্পানিতে তিনি কাজ করেন।

ভয়াবহ ! নিজের মোটর বাইকে চেপে কাজে বেরিয়েছিলেন। রাস্তা দিয়ে যাওয়ার সময় ওপর থেকে তাঁর মাথায় পড়ে একটি শুকনো ডাল। মাথায় আঘাত লেগে সঙ্গে সঙ্গে বাইক নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন বাইক চালক। দুর্ঘটনার জেরে ওই ব্যক্তি কোমায় চলে গেছেন বলে খবর। 

৫৩ বছরের ওই ব্যক্তির নাম সুরেশ। একটি বেসরকারি ফাইন্যান্স কোম্পানিতে তিনি কাজ করেন। ফিল্ড ওয়ার্কে বেরিয়ে লোনের টাকা তুলছিলেন তিনি। একের পর এক গ্রাহকের কাছে বাইকে করে যাচ্ছলেন। সেই সময়ই ঘটনাটি ঘটে। বেঙ্গালুরুতে গত সন্ধেয় ৫টা নাগাদ ঘটনাটি ঘটে। 

সমগ্র ঘটনাটি ধরা পড়েছে এলাকার সি সি টিভি ফুটেজে। সেই ফুটেজ অনুযায়ী, মাথায় হেলমেট ছিল না সুরেশের। তিনি রাস্তার ধার দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ একটি বড়, শুকনো গাছের ডাল রাস্তার পাশের গাছ থেকে তাঁর মাথার ওপর পড়ে। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। আশপাশের বহু মানুষ সঙ্গে সঙ্গে ছুটে আসেন। রাস্তায় গাড়ি চলাচলও থেমে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন ওই ব্যক্তি। পথচারীরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রাজাজিনগরে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর চিকিৎসা চলছে।  

ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য পুলিশ আধিকারিকরা প্রাথমিক তদন্ত শুরু করেছেন। দুর্ঘটনার পর, জিবিএ (GBA) বন বিভাগের কর্মকর্তারাও সংশ্লিষ্ট গাছটি পরীক্ষা করতে এবং পরিস্থিতি পর্যালোচনা করতে ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা অভিযোগ করেছেন যে, ওই রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি শুকনো ও বিপজ্জনক হয়ে উঠতে পারে এমন ডালপালা সম্পর্কে তাঁরা বন বিভাগকে বারবার সতর্ক করেছিলেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও কোনও ডালপালা ছাঁটাই বা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণের কাজ করা হয়নি। তাঁদের দাবি, ঝুঁকিপূর্ণ ডালপালা ছেঁটে ফেলার জন্য সময়মতো পদক্ষেপ নেওয়া হলে এই দুর্ঘটনা এড়ানো যেত। কর্তৃপক্ষের বিরুদ্ধে অবহেলার অভিযোগ তুলে স্থানীয় বাসিন্দারা বলেছেন, বিপজ্জনক ডালপালাগুলো সময়মতো ছাঁটাই করা হলে এই দুর্ঘটনা এড়ানো যেত।

প্রসঙ্গত, বিভিন্ন জায়গায় রাস্তার ধারে এমন অনেক গাছ দেখা যায়, যেগুলো বর্ষাকালে প্রবল বৃষ্টির জেরে নড়বড়ে হয়ে পড়ে। ফলে, তা ভেঙে গিয়ে যে কোনও সময় বিপদ ঘটার মতো আশঙ্কা দেখা যায়।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
SCO Summit : SCO সম্মেলনে কি প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান ? ইসলামাবাদ জানিয়ে দিল...
Taslima Nasrin: প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
প্রায় দু দশক পর কলকাতায় এলেন তসলিমা নাসরিন, কী বললেন লেখিকা ?
News Live Updates: বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
বর্ধমান থেকে কাশ্মীরের জঙ্গি গ্রেফতার, ধৃত জৈশ ই মহম্মদ জঙ্গি হামিদ মণ্ডল
Shehzad Poonawala : পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
পদত্য়াগ করছেন বিজেপির টিভিতে প্রচারের অন্যতম মুখ ? জোর জল্পনা !
Advertisement

ভিডিও

Dilip Ghosh | শ্রমিক থেকে 'পাথর সম্রাট', টুলুর উত্থানের নেপথ্যে TMC? বড় অভিযোগ দিলীপের
Birbhum Tulu Mondal | এখনও অধরা! কোথায় গিয়ে 'গা-ঢাকা' দিলেন টুলু মণ্ডল?
Abhishek Banerjee : বিনা অনুমতিতে USG মেশিন স্থানান্তরিত করায় লাইসেন্স ও রেজিস্ট্রেশন বাতিল
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (৩০.৭.২৬):কাদের আশীর্বাদে টুলুর ক্রাইম? শাহ-নাড্ডার সঙ্গে সৌগত-শত্রুঘ্ন
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(৩০.৭.২৬): বালি থেকে পাথর, সরকারি রাজস্ব লুঠেই টুলুর 'সোনালি সাম্রাজ্য'?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget