এক্সপ্লোর

আপ-এ যোগদানের জল্পনার মধ্যেই ‘আওয়াজ-ই-পঞ্জাব’ নামে নতুন দল গড়ছেন সিধু

নয়াদিল্লি: ‘আওয়াজ-ই-পঞ্জাব’ নামে নতুন দল গড়ছেন বিজেপি ত্যাগ করা নভজ্যোত সিংহ সিধু। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সিধু বিজেপির সঙ্গে সংশ্রব ছিন্ন করার পর জল্পনা ছিল, তিনি যোগ দিচ্ছেন আম আদমি পার্টি (আপ)-তে। কিন্তু শেষ পর্যন্ত তাদের সঙ্গেও বোঝাপড়া মসৃণ রাস্তায় না এগনোয়, শেষ পর্যন্ত ব্যর্থই হওয়ায় তিনি আলাদা দল খোলারই সিদ্ধান্ত নিলেন বলে শোনা যাচ্ছে। সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু বলেছেন, পঞ্জাবের স্বার্থ যারা ক্ষুন্ন করছে, তাদের বিরুদ্ধেই লড়বে আমাদের দল। জানা গিয়েছে, আপাতত তাঁদের সঙ্গী হচ্ছেন অকালি দল থেকে সাসপেন্ড হওয়া জলন্ধরের বিধায়ক পরগত সিংহ ও ২ নির্দল বিধায়ক সিমরজিত্ সিংহ বাইনস ও বলবিন্দর সিংহ বাইনস। আনুষ্ঠানিক ভাবে দল ঘোষণা হচ্ছে আগামী সপ্তাহেই। গত মাসে সিধু বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে দল ছাড়েন। রাজ্যসভার সাংসদ পদ থেকেও ইস্তফা দেন। তখন শোনা যাচ্ছিল যে, আগামী বছরের পঞ্জাব বিধানসভা নির্বাচনের মুখে তাঁকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করার শর্তে আপে যোগ চাইছেন। তিনি দেখা করেন খোদ অরবিন্দ কেজরীবালের সঙ্গে। জল্পনা তুঙ্গে ওঠে। কিন্তু সেই সম্ভাবনায় তখনই ইতি টেনে পড়ে যায় কেজরীবালের ট্যুইটে। গত ১৯ আগস্ট বলেন, ক্রিকেট থেকে রাজনীতিতে আসা সিধু কোনও প্রাক-শর্ত দেননি। ভবিষ্যত কর্মপন্থা নিয়ে ভাবতে কিছুটা সময় চাইছেন তিনি শ্রদ্ধেয় মানুষ। তিনি আপে যোগ দিন বা না দিন, তাঁর প্রতি শ্রদ্ধা অটুট থাকবে। রাজনৈতিক মহলের খবর ছিল, আপ শাসক অকালি দল-বিজেপি ও কংগ্রেসকে প্রবল চাপে ফেলতে পারে। পঞ্জাবে ত্রিমুখী লড়াই আসন্ন। কিন্তু সম্প্রতি আপে পঞ্জাব শাখায় তীব্র অন্তর্কলহ মাথাচাড়া দিয়েছে। দলের রাজ্য কমিটির আহ্বায়ক সুচা সিংহ দুর্নীতির অভিযোগে ছোটেপুর বরখাস্ত হওয়ার পর ভাঙনের মুখে দাঁড়িয়েছে আপ। সে কথা মাথায় রেখেই কি শেষ পর্যন্ত তাতে সামিল হলেন না সিধু?              

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC
DA Notification | সব মিলিয়ে মোট ৩৮% DA, রাজ্য সরকারি কর্মীদের বর্ধিত ডিএ-র নির্দেশিকা জারি
CM Suvendu Adhikari-NCPI Meeting | Delhi-তে তৃণমূলত্যাগী সাংসদদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget