এক্সপ্লোর

কংগ্রেস ব্লু হোয়েল গেমে বন্দি, ১৮ তারিখ চূড়ান্ত এপিসোড, গুজরাত ভোটপ্রচারে বললেন প্রধানমন্ত্রী

পাটন: কংগ্রেস ব্লু হোয়েল চ্যালেঞ্জে বন্দি হয়ে পড়েছে। ১৮ তারিখ হবে চূড়ান্ত খেলা। মারণ গেমের প্রসঙ্গ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এভাবেই কংগ্রেসকে টার্গেট করলেন। উত্তর গুজরাতের পাটনে শেষ পর্যায়ের ভোটপ্রচারে এসে প্রধানমন্ত্রী বলেন এ কথা। কংগ্রেসের সভাপতি পদে মনোনীত রাহুল গাঁধী অভিযোগ করেছেন, মোদী কাজ করেন শুধু কয়েকজন শিল্পপতির জন্য। সেই অভিযোগ উড়িয়ে প্রধানমন্ত্রী বলেছেন, রাহুল গুজরাত সম্পর্কে মিথ্যে ও অর্ধসত্য প্রচার করে চলেছেন, রাজ্যের মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন তিনি, তাঁদের বুদ্ধিমত্তাকে অপমান করছেন। তাঁর কথায়, রাহুল মুখে সোনার চামচ নিয়ে জন্মেছেন, দারিদ্র কী দেখেনইনি। যখনই ইঙ্গিত পাওয়া যায় বিজেপি জিতছে, তখনই কংগ্রেসিরা রাহুলকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে। ভোট শুরুর এক ঘণ্টার মধ্যেই তারা চিৎকার শুরু করে, ইভিএম..ইভিএম..ইভিএম। প্রধানমন্ত্রী বলেছেন, এক কংগ্রেস নেতা তো এমনও দাবি করেছেন, ব্লুটুথ দিয়ে ইভিএম হ্যাক করা যায়। অথচ ইভিএম সম্পূর্ণ ভিন্ন একটি মেশিন, এতে কোনও ইন্টারনেট নেই, এর সঙ্গে ব্লুটুথ যুক্ত করা যায় না। ওরা ব্লুটুথ, ব্লুটুথ বলে হইচই করছে, আসলে নিজেরা আটকে পড়েছে ব্লু হোয়েল গেমে, যার ফাইনাল এপিসোড হবে ১৮ তারিখ। বলেছেন প্রধানমন্ত্রী। গুজরাতে ভোট গণনা হবে ১৮ ডিসেম্বর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget