এক্সপ্লোর

করোনাভাইরাস উদ্বেগ: মুম্বইয়ে পর্যবেক্ষণে চিন ফেরত দুই জন

নোভেল করোনা ভাইরাস সংক্রমণের উদ্বেগের প্রেক্ষাপটে চিন থেকে মুম্বইয়ে ফেরা দুই ব্যক্তিকে চিকিত্সকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএমসি-র এক স্বাস্থ্য আধিকারিক এ কথা জানিয়েছেন। তাঁদের সামান্য কাশি ও ঠাণ্ডা লাগার মতো উপসর্গ রয়েছে। উল্লেখ্য, প্রতিবেশী চিনে অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মুম্বই: নোভেল করোনাভাইরাস সংক্রমণের উদ্বেগের প্রেক্ষাপটে চিন থেকে মুম্বইয়ে ফেরা দুই ব্যক্তিকে চিকিত্সকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিএমসি-র এক স্বাস্থ্য আধিকারিক এ কথা জানিয়েছেন। তাঁদের সামান্য কাশি ও ঠাণ্ডা লাগার মতো উপসর্গ রয়েছে। উল্লেখ্য, প্রতিবেশী চিনে অনেকেই এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। চিনে নোভেল করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) চিঞ্চপোকালির কস্তুরবা হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছে। বিএমসি-র কার্যনির্বাহী স্বাস্থ্য আধিকারিক চিকিত্সক পদ্মজা কেসকর জানিয়েছেন, এই ভাইরাসে যাঁরা আক্রান্ত হয়েছেন বলে সন্দেহ তাঁদের পরীক্ষানিরীক্ষা ও চিকিত্সার জন্য এই আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। কেসকর জানিয়েছেন, চিন থেকে ফেরা দুই ব্যক্তিকে স্বাস্থ্যসংক্রান্ত কর্তৃপক্ষ পর্যবেক্ষণে রেখেছেন। তাঁদের সামান্য কাশি ও ঠাণ্ডা লাগার মতো সমস্যা থাকায় পর্যবেক্ষণে রাখা হয়েছে। যাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে, তাঁদের সম্পর্কে এর চেয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। কেসকর জানিয়েছেন, চিন থেকে যাঁরা ফিরছেন, তাঁদের মধ্যে নোভেল করোনাভাইরাস সংক্রমণের কোনও লক্ষ্মণ থাকলেই তাঁদের আইসোলেশন ওয়ার্ডে পাঠাতে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরের চিকিত্সকদের নির্দেশ দেওয়া হয়েছে। চিন থেকে ফেরা কোনও ব্যক্তির করোনা ভাইরাসের কোনও লক্ষ্মণ দেখা গেলে অবিলম্বে বিএমসি-কে জানাতে শহরের সমস্ত বেসরকারি চিকিত্সকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন কেসকর। করোনাভাইরাস আদতে একগুচ্ছ ভাইরাসের মিলিত পরিবার। এর সংক্রমণে ঠাণ্ডা লাগা, জ্বর থেকে শুরু করে তীব্র শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয়। এই ভাইরাসে আক্রান্ত হয়ে চিনে বহু মানুষের মৃত্যু হয়েছে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Bhaiphonta 2026: ভাইফোঁটায় মেতে উঠলেন BJP বিধায়ক রুদ্রনীল ঘোষ | Rudranil Ghosh | ABP Ananda
Kolkata-Sairang Express Derails: বেলাইন কলকাতা-সাইরাং এক্সপ্রেস, আহত বেশ কয়েকজন | ABP Ananda

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget