এক্সপ্লোর

গুজরাতে শ্মশানের সামনে মৃত গরুর চামড়া ছাড়ানোয় দলিত তরুণ ও তাঁর মাকে মারধর

আমদাবাদ: গির-সোমনাথ জেলার পর এবার আনন্দ জেলা। ফের গুজরাতে ফের নিগ্রহের শিকার দলিতরা। শ্মশানের কাছে মৃত গরুর চামড়া ছাড়ানোর জন্য উচ্চবর্ণের লোকজনের হাতে প্রহৃত হলেন এক দলিত তরুণ। রেহাই পেলেন না তাঁর মা। উচ্চবর্ণের ১৫ জনের একটি দল দুজনকেই বাড়িতে চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। উল্লেখ্য, প্রায় বছর খানেক আগে গির-সোমনাথ জেলার উনায় কয়েকজন দলিতকে গোরক্ষকদের মারধরের ঘটনায় সারা দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছিল।এবার আনন্দ জেলায় দলিতদের মারধরের ঘটনা ঘটল। সোজরিতা তালুকের কাসোর গ্রামের এই ঘটনায় গতকাল থানায় এফআইআর দায়ের হয়েছে। এফআইআর অনুসারে, মৃত গবাদি পশুর চামড়া ছাড়ানোর নিয়মভাঙার অভিযোগ তুলে ২২ বছরের ওই দলিত তরুণ ও তাঁর ৪৫ বছরের মাকে গত শনিবার রাতে মারধর করে রাজপুত জাতভুক্ত ১৫ জনের একটি দল। অভিযুক্তরা কাসোরের বাসিন্দা। প্রথমে তারা ওই দলিত তরুণের বাড়িতে এসে গালিগালাজ শুরু করে। জাত উল্লেখ করেও গালিগালিজ করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করলে ওই তরুণ ও তাঁর মাকে মারধর করে উচ্চবর্ণের ওই লোকজন। খাম্বাট ডিভিশনের ডেপুটি পুলিশ সুপার ডিডি ডামোর বলেছেন, গত ১১ আগস্ট ঘটনার সূত্রপাত। ওই দিন অন্য একটি গ্রাম থেকে মৃত গরু এনে চামড়া ছাড়ানো কাজ করছিলেন ওই তরুণ। নির্দিষ্ট জায়গার পরিবর্তে শ্মশানের সামনে তিনি চামড়া ছাড়ানোর কাজ শুরু করেন। স্থানীয় লোকজন এর প্রতিবাদ করে সরপঞ্জের কাছে যায়। এরপর সরপঞ্চ এসে ওই তরুণকে নির্দিষ্ট জায়গা দেখিয়ে দেন। সেই নির্দেশ মেনে নির্দিষট স্থানে চলে যান ওই তরুণ। ওই সময়ই তাঁর সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েছিল অভিযুক্তদের একজন। এর পরের দিন ১২ আগস্ট মারধরের ঘটনা ঘটে। এই ঘটনায় এখনও কোনও অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। প্রহৃতদের নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

সেরা শিরোনাম

Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?

ভিডিও

Mamata TMC News: বেআইনি কাজ বরদাস্তের জন্য এই সরকার প্রতিষ্ঠিত হয়নি: Debjit Sarkar | ABP Ananda
Congress News | শুরু থেকেই লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের বিরুদ্ধে কংগ্রেস | ABP ANANDA LIVE
TMC Bhawan Sealed in Kolkata | তপসিয়ায় মমতা তৃণমূল কংগ্রেসের নির্মীয়মাণ তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Weather Updates | আন্দামান সাগরে নতুন ঘূর্ণাবর্ত, কলকাতা-সহ রাজ্যে বাড়বে তাপমাত্রা | ফের বৃষ্টি?
Kolkata Road Rename | রাস্তার নাম মণীষীদের নামে হওয়া উচিত। প্রতিক্রিয়া পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget