এক্সপ্লোর

আমার সঙ্গে গেম খেলবেন না, কেজরীবালকে বললেন দিল্লিতে প্রেমের কারণে খুন অঙ্কিতের বাবা

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালকে কাঠগড়ায় তুললেন ভিন ধর্মে প্রেমের জেরে খুন হয়ে যাওয়া অঙ্কিত সাক্সেনার বাবা। গতকাল অঙ্কিতের শোকসভা ছিল। তাতে যোগ দেন মুখ্যমন্ত্রী। কিন্তু অভিযোগ, আর্থিক সাহায্যের কথা উঠলে কেজরীবাল সেই শোকসভা থেকে আচমকা উঠে বেরিয়ে যান। আম আদমি পার্টির বিক্ষুব্ধ নেতা কপিল মিশ্র এ ব্যাপারে টুইট করেছেন। তিনি বলেছেন, অঙ্কিত সাক্সেনার শোকসভায় গিয়ে অত্যন্ত আপত্তিকর আচরণ করেছেন কেজরী। অঙ্কিতের বাবা মা তাঁকে বলেন, একমাত্র উপার্জনকারী ছেলে খুন হয়ে যাওয়ায় তাঁদের জীবনযাপন কঠিন হয়ে দাঁড়িয়েছে, কিছু সাহায্য দিতে। তাতে উঠে চলে যান মুখ্যমন্ত্রী। পিছন থেকে ডাকছিলেন অঙ্কিতের বাবা, তিনি বলেন, আমার সঙ্গে গেম খেলবেন না। দেখুন তাঁর টুইট ও ঘটনার ভিডিও [embed]https://twitter.com/KapilMishra_IND/status/963044421645291520[/embed] এবিপি আনন্দের সঙ্গে এ নিয়ে কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন অঙ্কিতের বাবা যশপাল সাক্সেনা। তিনি বলেন, জানি না, মুখ্যমন্ত্রীর কোনও বাধ্যবাধকতা আছে কিনা। আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমাকে আমার মত থাকতে দিন, সাহায্য না করলেন ঠিক আছে কিন্তু আমাকে নিয়ে ঠাট্টা করবেন না। আমার স্ত্রী জ্যান্ত লাশ হয়ে গিয়েছেন। তিনি বলেন, তাঁর মনে হয়েছিল মুখ্যমন্ত্রী তাঁর সমব্যথী। তাঁর একমাত্র সন্তান মারা গিয়েছেন এ নিয়ে ভীষণ কষ্টে আছেন তিনি। তাঁর দাবি, তিনি কখনওই বলেননি, ছেলের মৃত্যুর পর জীবনযাপনে সমস্যা হচ্ছে তাঁদের। ভিন ধর্মের মেয়ের সঙ্গে প্রেম করেছিলেন পেশায় ফটোগ্রাফার ২৩ বছরের অঙ্কিত। পশ্চিম দিল্লির খ্যায়লা এলাকায় বাড়ির কাছে তাঁকে গলা কেটে খুন করে প্রেমিকার পরিবার।

সেরা শিরোনাম

Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."

ভিডিও

Kolkata Fire News | মল্লিকবাজারে কাপড়ের গুদামে আগুন, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দমকলের ১০ ইঞ্জিন
Arjun Singh |
Kolkata Fire Eruption | মল্লিকবাজারের বহুতলে আগুন, কী বললেন দমকল প্রতিমন্ত্রী?
Asansol News: আসানসোলে পুলিশকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা | Firing | ABP Ananda
Arjun Singh:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget