এক্সপ্লোর

অনলাইনে ১৬৬ ফোনের অর্ডার, টাকা ফেরতের দাবি, ৫০ লক্ষ টাকার প্রতারণা, ধৃত যুবক

নয়াদিল্লি:  দিল্লির ২১ বছরের তরুণের প্রতারণার অভিনব কৌশল। অনলাইনে ১৬৬ টি দামী মোবাইল অর্ডার দিয়ে পরে খালি বাক্স পেয়েছেন জানিয়েছেন অর্থ ফেরতের দাবি জানাতেন তিনি। এভাবে কয়েক লক্ষ টাকা প্রতারণা করে গ্রেফতার শিবম চোপড়া নামে ওই তরুণ। পুলিশ জানিয়েছে, ই-কমার্স সংস্থা অ্যামাজন সবকিছু বুঝে পুলিশের কাছে অভিযোগ জানানোর আগে ওই তরুণ এপ্রিল ও মে মাসের মধ্যে প্রায় ৫০ লক্ষ টাকা হাতিয়ে নেন। দিল্লির রোহিনীর একটি প্রতিষ্ঠান থেকে হোটেল ম্যানেজমেন্টের কোর্স করার পর বেশ কয়েকটি চাকরিকে যোগ দেন শিবম। কিন্তু চাকরি ধরে রাখার মতো যোগ্যতা তার ছিল না। তাই শীঘ্রই কর্মহীন হয়ে পড়েন তিনি। এরপরই ই-কমার্স সংস্থায় পণ্যের অর্ডার দিয়ে প্রতারণার ভাবনা তার মাথায় আসে। পরীক্ষামূলক ভাবে প্রথমে দুটি ফোন অর্ডার দেয়। এরপর ফোন পাননি জানিয়ে টাকা ফেরতের দাবি জানান এবং পেয়েও যান। এর পরবর্তী দুই মাস এই প্রতারণাকেই নিজের পেশায় পরিণত করে ফেলেন শিবম। অ্যাপল,স্যামসাং ও ওয়ানপ্লাস মোবাইলের অর্ডার দিতে থাকেন। শিবম ফোনগুলি অনলাইনে বা চোরাই পণ্যের বাজারে বিক্রি করে দিতেন। এই প্রতারণার কাজে শিবমকে সাহায্য করতেন তাঁর বাড়ি সংলগ্ন একটি ছোট মোবাইল দোকানের মালিক সচিন জৈন (৩৮)। তিনি শিবমকে ১৪১ টি প্রি-অ্যাক্টিভেটেড সিম কার্ডের যোগান দেন। এরজন্য প্রতি সিমকার্ড পিছু ১৫০ টাকা করে নিতেন জৈন। তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ। ওই সিম কার্ডগুলির  সাহায্যে ভিন্ন ভিন্ন নামে ভুল ঠিকানায় ফোনের অর্ডার দিতেন শিবম। অ্যামাজনের ডেলিভারি অ্যাসোসিয়েট ওই ঠিকানা খুঁজে পেতেন না তখন তিনি স্বাভাবিকভাবেই অ্যাকাউন্টে নথিভূক্ত ফোন নম্বরে ফোন করতেন। এরপর উত্তর-পশ্চিম দিল্লির ত্রি নগর একালার বাসিন্দা শিবম বাড়ির আশেপাশের একটা এলাকায় ডেলিভারি অ্যাসোসিয়েটকে ডেকে নিয়ে পণ্যটি নিতেন। এরপর শিবম অভিযোগ করতেন যে তিনি যে বাক্স পেয়েছেন, তা খালি। এজন্য অর্থ ফেরত পেয়ে যেতেন তিনি। পদস্থ পুলিশ আধিকারিক মিলিন্দ মহাদেও দুম্বেরে জানিয়েছেন, এভাবে ১৬৬ টি অর্ডারের ক্ষেত্রে একই কৌশল অবলম্বন করেন শিবম। শিবমের কাছ থেকে ১৯ টি মোবাইল ফোন, নগদ ১২ লক্ষ টাকা, ব্যাঙ্কের কয়েকটি পাসবুক ও চেক উদ্ধার করা হয়েছে।কয়েক মাসের চেষ্টায় পুলিশ শিবমের খোঁজ পায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget