এক্সপ্লোর

ধোনিকে নিরাপত্তা দেওয়ার প্রয়োজন নেই, ও-ই দেশকে সুরক্ষা দেবে: সেনা প্রধান

৩১ জুলাই থেকে ১৫ অগাস্ট, কাশ্মীর উপত্যকার নিরপত্তায় সেনাবাহিনীর ভিক্টর ফোর্সের সঙ্গে টহলদারি করবেন মহেন্দ্র সিংহ ধোনি।

নয়াদিল্লি: ৩১ জুলাই থেকে ১৫ অগাস্ট, কাশ্মীর উপত্যকার নিরপত্তায় সেনাবাহিনীর ভিক্টর ফোর্সের সঙ্গে টহলদারি করবেন মহেন্দ্র সিংহ ধোনি। প্রয়োজনে গার্ড ও পোস্ট ডিউটিও করতে হবে বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনয়াককে। এই খবর প্রকাশিত হওয়ার পর থেকেই ভূস্বর্গের ওপর বাড়তি নজর দিচ্ছে সংশ্লিষ্টমহল। এমএস ধোনির মতো হাইপ্রোফাইল তারকার নিরাপত্তার দিকটিও ওয়াকিবহলমহলের চিন্তার বিষয় হয়ে উঠেছে।

শুক্রবার কার্গিল বিজয় দিবসের ২০তম বর্ষ উদযাপনের একটি অনুষ্ঠানে সেনা প্রধান বিপিন রাওয়াতকে বলতে শোনা যায়, “আমি মনে করি না, ধোনিকে আলাদা করে কোনও নিরাপত্তা দিতে হবে। একজন সৈনিক হিসেবে তাঁকে কী দায়িত্ব পালন করতে হবে, তা তাঁর অজানা নয়।” রাওয়াত আরও বলেন, “বাস্তবে ধোনি এখন আরও অনেককে নিরাপত্তা দেবে। ও এখন ১০৬ টেরিটোরিয়াল ব্যাটেলিয়নের সঙ্গে পারফর্ম করবে। এই ব্যাটেলিয়ন কর্মদক্ষ এবং দীর্ঘদিন ধরে দায়িত্ব নিয়ে কাজ করেছে।” ধোনির কর্মদক্ষতা নিয়ে রাওয়াত এও বলেন, “ভারতের একজন নাগরিক যখন মিলিটারি উইনিফর্ম পরেন, তখন তিনি তাঁর কাজ সম্পর্কে অবশ্যই নিশ্চিত হয়ে যান। ধোনি তাঁর প্রাথমিক প্রশিক্ষণ সম্পূর্ণ করেছেন এবং তিনি জানেন, তাঁকে কী কাজ করতে হবে।”

সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল হওয়ার পর ২০১৫ সালে প্যারাশুট ট্রেনিং সম্পূর্ণ করেন ধোনি। আগ্রায় ভারতীয় সেনার বিমান থেকে পাঁচ পাঁচটি প্যারাশুট জাম্পিং ট্রেনিং সম্পূর্ণ করেছেন তিনি। প্রসঙ্গত, সদ্যসমাপ্ত বিশ্বকাপের পর ক্রিকেট থেকে সাময়িক দূরত্ব তৈরি করেছেন মাহি নিজেই। ক্যারিবিয়ান সফরের আগে বোর্ডের কাছে দু মাসের জন্য বিশ্রাম চেয়ে নেন এমএসডি। বোর্ড তা মঞ্জুর করার পরই টেরিটোরিয়াল আর্মির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। সেনার তরফে মাহির এই আর্জি মেনে নেওয়া হয় এবং তাঁকে সেনার সঙ্গে নিযুক্ত করা হয়। তাঁর প্রথম পোস্টিং কাশ্মীরে। ভিক্টর ফোর্সের সঙ্গে কাজ শুরু হবে ৩১ জুলাই থেকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget