এক্সপ্লোর

ট্যুইটারে মৌনি রায়ের ছবি শেয়ার, 'নিছকই মানবিক ত্রুটি'! জানাল এনএসই, জোর শোরগোল সোশ্যাল মিডিয়ায়

ন্যাশনাল স্টক এক্সচেঞ্চ (এনএসই) একটি ট্যুইটের ছবি ঘিরে জোর শোরগোল সোশ্যাল মিডিয়ায়। আসলে এনএসই-র ওই ট্যুইটে অভিনেত্রী মৌনি রায়ের একটি খোলামেলা ছবি শেয়ার করা হয়েছিল। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় জোর আলোড়ন দেখা দেয়।

নয়াদিল্লি: ন্যাশনাল স্টক এক্সচেঞ্চ (এনএসই) একটি ট্যুইটের ছবি ঘিরে জোর শোরগোল সোশ্যাল মিডিয়ায়। আসলে এনএসই-র ওই ট্যুইটে অভিনেত্রী মৌনি রায়ের একটি খোলামেলা ছবি শেয়ার করা হয়েছিল। আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় জোর আলোড়ন দেখা দেয়। এই ছবি নিয়ে নেটিজেনরা মজা-মশকরায় মেতে ওঠেন। কিছুক্ষণ পরেই অবশ্য এনএসই-র ট্যুইটার পেজ থেকে ওই ট্যুইট সরিয়ে দেওয়া হয়। এরপর এনএসই ট্যুইট করে তাদের ফলোয়ারদের কাছে ক্ষমা চেয়ে নিয়ে জানায়-এটি নিছকই মানবিক ত্রুটি। কিন্তু তারপরও সোশ্যাল মিডিয়ায় এনএসই-র ওই ট্যুইটের স্ক্রিনশট খুবই ভাইরাল হয়ে গিয়েছে। গত শনিবার দুপুরে আচমকাই এনএসই-র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে মৌনি রায়ের ওই ছবি ট্যুইট করা হয়। ছবিতে মৌনি রায়কে কালো রঙের পোশাকে দেখা গিয়েছিল। ভুল বোঝার সঙ্গে সঙ্গেই ট্যুইটটি সরিয়ে দেওয়া হয়। এরপর ট্যুইট করে এনএসই-র পক্ষ থেকে ফলোয়ারদের কাছে ক্ষমা প্রার্থনা করা হয়।
শনিবার এনএসই ট্যুইটে লেখে, আজ দুপুর ১২.২৫ টায় এনএসই-র হ্যান্ডেলে একটি অবাঞ্ছিত ছবি পোস্ট হয়েছিল। এটি এনএসই-র ট্যুইটার অ্যাকাউন্টের দেখভালের দায়িত্বে থাকা সংস্থার পক্ষ থেকে নিছকই একটি মানবিক ত্রুটি। কোনও ধরনের হ্যাকিং নয়। অসুবিধার জন্য ফলোয়ারদের প্রতি আমাদের খেদ জানাচ্ছি। যদিও এই ট্যুইটের পর এই ত্রুটির জন্য ইউজাররা এনএসই-কে ট্রোল করতে শুরু করে। তারপর দেখতে দেখতেই সেই ট্যুইটের স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। ওই ট্যুইট এনএসই-র ট্যুইটার হ্যান্ডেলে আসতেই ইউজারদের কেউ কেউ এর স্ক্রিনশট নিয়ে নেন। প্রথমে মনে করা হচ্ছিল, ওই ট্যুইটার হ্যান্ডেল কেউ হ্যাক করেছে। কিন্তু এনএসই ক্রুটি স্বীকার করার পর তা নিয়ে ইউজারদের একাংশ হাসিঠাট্টায় মেতে ওঠেন। না ধরনের মজাদার ও তীর্যক মন্তব্যে ইউজাররা তাঁদের প্রতিক্রিয়া জানাতে থাকেন। কিউ কি সাস ভি কভি বহু থি টেলিভিশন সিরিয়ালের মাধ্যমে বিনোদন দুনিয়ায় জনপ্রিয়তা পেয়েছিলেন মৌনি রায়। ইনস্টাগ্রামে তিনি খুবই জনপ্রিয়।  মাঝেমধ্যেই ইনস্টাগ্রামে তিনি ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। আর সেগুলি লক্ষ লক্ষ অনুরাগীর লাইক পায়। তাঁর ফলোয়ার সংখ্যা ১৪.৫ মিলিয়ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget