এক্সপ্লোর

ডোনাল্ড ট্রাম্পের ‘চেয়ে ভালো’ মোদী, বললেন কানহাইয়া

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা কানহাইয়া কুমার বললেন, আমেরিকার সদ্যসমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পের থেকে অন্তত ‘ভালো’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একটি লিটফেস্টে ‘ফ্রম বিহার টু তিহাড়’ সম্পর্কে একটি আলোচনাচক্রে জেএনইউ-র ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি বলেছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর মতভেদ রয়েছে। তারপরও বলতে হয় যে মোদী ট্রাম্পের চাইতে ভালো।সারা বিশ্বজুড়েই কর্তৃত্ববাদী মানসিকতার বাড়বাড়ন্ত ঘটছে। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে অনুপ্রবেশকারী ও মহিলাদের সম্পর্কে যে ধরনের কথা বলা হয়েছে তা নজিরবিহীন। উল্লেখ্য, এই কানহাইয়ার বিরুদ্ধেই জাতীয়তাবাদ-বিরোধী স্লোগান তোলার অভিযোগে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়েছিল। প্রখ্যাত আফ্রো-মার্কিন নেতা মার্টিন লুথার কিং-কে উদ্ধৃত করে কানহাইয়া বলেছেন, খারাপ লোকের শক্তিশালী বলে চিত্কার করে না। তাদের এত শোরগোলের কারণ ভালো লোকেদের নীরব থাকা। গত কয়েক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন জেএনইউ-র ছাত্র নাজিব আহমেদ। এ ব্যাপারে কানহাইয়া বলেছেন, নাজিবকে খুঁজতে কাজের কাজ কিছুই করছে না পুলিশ।অন্য কিছু বিষয়ে গুরুত্ব দিচ্ছে। এমনটা ঘটার কারণ, সরকারকে নিয়ন্ত্রণে রাখার মতো কোনও শক্তিশালী বিরোধী নেই। আর এই কারণেই জেএনইউ-তে দেশ-বিরোধী স্লোগান, নাজিবের নিখোঁজ হওয়া এবং দাদরি হত্যাকাণ্ডের মতো বিষয়গুলি থেকে নজর ঘুরিয়ে দেওয়া হচ্ছে। উদাহরণ দিতে গিয়ে কানহাইয়া বলেছেন, দাদরির ঘটনায় তদন্ত কমিটির কাছে পিটিয়ে খুনের থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে গোমাংস ছিল কিনা। জেএনইউ-র দেশ-বিরোধী স্লোগান মামলায় ভিডিও ফুটেজ আসল, না বিকৃতি, তা খতিয়ে দেখার জন্য কমিটি গঠিত হয়েছে। তেমনি হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার ঘটনায় সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, রোহিত দলিত ছিলেন কিনা, সেই বিষয়ে। এভাবেই মূল বিষয় থেকে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে বলে কানহাইয়া মন্তব্য করেছেন। কানহাইয়ার প্রশ্ন, দেশ-বিরোধী স্লোগান মামলায় সরকার যদি এতটাই গুরুত্ব দেয়, তাহলে নয় মাস পরেও কেন চার্জশিট দায়ের করা হল না।

সেরা শিরোনাম

Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget