এক্সপ্লোর

প্রাক্তন সেনা কর্মীর শেষকৃত্য, ছিলেন রাহুল, ডেরেক, ১ কোটি টাকা দেওয়ার ঘোষণা কেজরীবালের

নয়াদিল্লি: আত্মঘাতী প্রাক্তন সেনা কর্মী রামকিষণ গ্রেওয়ালের আজ শেষকৃত্য সম্পন্ন হল। হরিয়ানার ভিওয়ানির বামলা গ্রামে শেষকৃত্যে উপস্থিত ছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গাঁধী। ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালেরও। প্রাক্তন সেনারাহুল প্রায় দু ঘন্টা ভিওয়ানিতে ছিলেন। তিনি রাম কিষণের চিতায় কাঠও দেন। তবে সাংবাদিকদের সঙ্গে কোনও কথা বলেননি রাহুল। কেজরীবাল নিহতের পরিবারকে ১ কোটি টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যেই আপের বিরুদ্ধে এই ঘটনায় রাজনীতি করার অভিযোগ উঠেছে। তা উড়িয়ে দিয়ে কেজরীবাল বলেন, হ্যাঁ আমরা রাজনীতি করছি। আমরা যখন সেনাদের প্রাপ্য অধিকার পাওয়ার জন্য রাজনীতি করছি তখন মোদীজি সেই অধিকার কেড়ে নেওয়ার জন্য রাজনীতি করছেন। তিনি আরও বলেন, সেনা জওয়ানদের প্রাপ্য টাকা কেন্দ্রের কাছ থেকে ছিনিয়ে নিতে আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। শেষকৃত্যের আগে বামলা গ্রামে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর বাড়িতে যান তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। গতকাল এক পদ এক পেনশন ইস্যুতে বৈষম্যের অভিযোগ তুলে দিল্লিতে আত্মঘাতী হন অবসরপ্রাপ্ত সুবেদার রামকিষণ গ্রেওয়াল। এই ঘটনা নিয়ে দিনভর চলে রাজনৈতিক চাপানউতোর। নিহত প্রাক্তন সেনাকর্মীর পরিবারের লোকজনদের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছিলেন রাহুল, কেজরীবাল ও মণীষ শিশোদিয়া। পরে প্রত্যেককেই ছেড়ে দেওয়া হয়। চাপের মুখে পড়ে অবশেষে আত্মঘাতী প্রাক্তন সেনাকর্মীর পরিবারকে ১০ লক্ষ আর্থিক সহায়তা দান ও পরিবারের একজনকে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেছে বিজেপি-শাসিত হরিয়ানা সরকার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?

ভিডিও

Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?
Shunun Mukhyamantri | 'রেফার' রোগে ভোগান্তি, স্বাস্থ্যের হাল 'পরিবর্তন' করতে পারবেন ইন্দ্রনীলরা?

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget