এক্সপ্লোর

আলোচনার পর আইনসম্মত ভাবেই তৈরি হবে রাম মন্দির:অমিত শাহ

জয়পুর:  জয়পুরে এক সাংবাদিক বৈঠকে বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, তাঁর দল চায়  সমস্ত দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেই আইনসম্মত ভাবে অযোধ্যায় রাম মন্দির তৈরি করতে। এমনকি এই মন্দির নির্মাণের বিষয় বিজেপির মনোভাব ঠিক কী, সেকথা পার্টির ইস্তাহারে একাধিকবার উল্লেখ করাও হয়েছে বলে ওই বৈঠকে মন্তব্য করেন অমিত শাহ। এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয় সংরক্ষিত কোটা থেকে সুবিধাভোগী শ্রেণীকে বাদ দেওয়ার ব্যাপারে কী ভাবনাচিন্তা রয়েছে তাঁর সরকারের? এর জবাবে বিজেপির সর্বভারতীয় সভাপতি বলেন, এক্ষেত্রেও কেন্দ্র সব দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়ার পক্ষে। তিনদিনের সফরে রাজস্থান গিয়েছিলেন অমিত শাহ। সেখানেই তিনি বলেন, তাঁর দল লোকসভা এবং সমস্ত রাজ্যের বিধানসভা নির্বাচন একসময় করার পক্ষে। তাঁর দাবি, সেইজন্যে সমস্ত দলের আলোচনা করে নির্বাচন কমিশনের নজরে সেই বিষয়টি নিয়ে আসা উচিত্। এরপর ওই সাংবাদিক বৈঠকে বিজেপি সভাপতি কেন্দ্রীয় সরকারের সাম্প্রতিককালে নেওয়া কয়েকটি উন্নয়নমূলক পদক্ষেপ, যেমন নোট বাতিল, জিএসটি লাগু এবং বিভিন্ন শেল সংস্থা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের প্রসঙ্গ উল্লেখ করেন। তারপরই তিনি বলেন বিজেপি মোটেই ইউপিএ সরকার প্রস্তাবিত জিএসটির বিরোধী ছিল না। প্রসঙ্গত, যেভাবে সেসময় জিএসটি লাগুর সিদ্ধান্ত নিয়েছিল তত্কালীন কেন্দ্রীয় সরকার, তার বিরোধিতা করে বিজেপি। তারপরই তিনি বলেন, রাজ্যগুলোর দাবি ছিল জিএসটি লাগুর ফলে তাদের ক্ষতির মুখে পড়তে হবে। বর্তমান সরকার সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পরই জিএসটি চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরজন্যে বিজেপি সভাপতির দাবি, কেন্দ্রের সঙ্গে এখন সমস্ত রাজ্যের সরকারও রয়েছে। জিএসটির বিরোধিতা করা হয়েছিল বিরোধী দলগুলির পক্ষ থেকে। কিন্তু আমজনতা মেনে নেওয়ায়, সেই বিরোধিতা টেকেনি। এরপর তাঁর কাছে জানতে চাওয়া হয় গো-রক্ষা ব্যাপারে কী তাঁর দল নয়া কোনও আইন আনতে চলেছে? অমিত শাহর জবাব, বিজেপি শ্বাসিত সমস্ত রাজ্যগুলোতে সেই আইন এখনই রয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget