এক্সপ্লোর
ঘন কুয়াশা, প্রবল বৃষ্টি, ইটানগরে জরুরি অবতরণ রিজিজুর হেলিকপ্টারের

ইটানগর: খারাপ আবহাওয়ার জেরে অরুণাচল প্রদেশের ইটানগরের ছোট একটি মাঠে জরুরি পরিস্থিতিতে নামতে হল কিরেন রিজিজুর হেলিকপ্টারকে। তিনি ও তাঁর সাত সহযাত্রী, এমআই-১৭ হেলিকপ্টারের কর্মীরা, সকলেই সুরক্ষিত আছেন। এদিন দুপুরে গুয়াহাটি থেকে অরুণাচলের জিরোর উদ্দেশে রওনা হওয়া হেলিকপ্টারটি গভীর কুয়াশা, তীব্র বর্ষণের মধ্যে পড়ে। চপার চালাচ্ছিলেন বিএসএফের যে পাইলটরা, তাঁরা প্রায় ১০ মিনিট ধরে ওড়ার পর একটি ছোট মাঠে চপারটি অবতরণ করেন। জিরোতে স্থানীয় এক উত্সবে যোগ দিতে যাচ্ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। হেলিকপ্টারের অবতরণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইটানগরের পুলিশ সুপার। স্থানীয় বাসিন্দারাও রিজিজু, বাকিদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। রিজিজু বলেন, আমার দারুণ সৌভাগ্য যে, নিরাপদে নামতে পেরেছি। বিএসএফের পাইলটরা দারুণ অভিজ্ঞতাসম্পন্ন। ওঁদের ধন্যবাদ দিচ্ছি।
Before You Go
Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















