এক্সপ্লোর

উর্দুতে শপথ নিতে গোঁ ধরে থাকায় ধর্মীয় আবেগে আঘাতের চেষ্টায় অভিযুক্ত আলিগড়ের বিএসপি কর্পোরেটর

আলিগড় (উত্তরপ্রদেশ): ধর্মীয় ভাবাবেগে আঘাতের চেষ্টার অভিযোগে কাঠগড়ায় আলিগড় পুরসভার একমাত্র বিএসপি কর্পোরেটর মুশারফ হুসেন। গত সোমবার তিনি উর্দুতেই শপথ নেওয়ার জন্য গোঁ ধরে বসেন। পুরসভার নয়া নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণ অনুষ্ঠানে এ নিয়ে তুমুল বচসা, বাকবিতণ্ডা হয়। বিজেপি কর্পোরেটররা হুসেনের দাবির তীব্র বিরোধিতা করেন। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। বিজেপি কর্পোরেটর পুষ্পেন্দ্র সিংহের গতকাল রাতে বান্নাদেবী থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে হুসেনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৫ এ ধারায় মামলা দায়ের হয়। পুষ্পেন্দ্রর অভিযোগ, সোমবার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছিলেন হুসেন। উদ্দেশ্যপ্রনোদিত ভাবে কোনও গোষ্ঠীর ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অভিযোগের বিচার হয় এই ধারায়। যদিও হুসেন তাঁকে মারধর করা হয়েছে বলে দাবি করে যে অভিযোগ দায়ের করেছেন, তার ভিত্তিতে এখনও মামলা রুজু করেনি পুলিশ। হুসেনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে তারা। এ মাসের প্রথম দিকে আলিগড়ের মেয়র পদের নির্বাচনে জয়ী হন বিএসপির মহম্মদ ফুরকান। পরপর চারবার ওই পদে জয়ী হয়েছিল বিজেপি। কিন্তু ফুরকানের জয়ের পর থেকে বিজেপি, বিএসপি-র টানাপড়েন তীব্র চেহারা নিয়েছে। ফুরকান বিজেপির কাছে আবেদন জানিয়েছেন, সংবেদনশীল ইস্যুতে সংঘাতের পথে না গিয়ে তারা খুশি মনে হার স্বীকার করে নিক, কারণ বিরোধ, দ্বন্দ্বে শহরের উন্নয়ন মার খাবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget