এক্সপ্লোর

ব্যক্তিগত আক্রমণের অভিযোগে ইনফোসিস-এর সিইও-এমডির পদ থেকে ইস্তফা বিশাল সিক্কার

মুম্বই:  তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিস-এর সিইও ও ম্যানেজিং ডিরেক্টরের পদ থেকে আচমকা পদত্যাগ করলেন বিশাল সিক্কা। তাঁর পদত্যাগ পত্র সঙ্গে সঙ্গে গ্রহণ করে নিয়েছে বোর্ড।আচমকা ইস্তফার অন্যতম কারণ হিসেবে ক্রমাগত তাঁকে ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছিল বলে অভিযোগ তুলেছেন সিক্কা। বোর্ডকে দেওয়া নিজের পদত্যাগ পত্রে সিক্কা লিখেছেন, তিনি এখনও মনে করেন ইনফোসিসের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু তাঁকে উদ্দেশ্য করে যে ক্রমাগত ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছিল, সেটা তিনি মেনে নিতে পারেননি। তাঁর কাজে বাধা সৃষ্টি করছিল এই ক্রমাগত নাক গলানোর প্রবণতা। গত কয়েকমাস ধরে তাঁকে উদ্দেশ্যে করে এই ব্যক্তিগত এবং নেতিবাচক আক্রমণ চলছিল। এরফলে সংস্থার উন্নতিতে ম্যানেজমেন্টের ভূমিকা কমছিল, পদত্যাগ পত্রে অভিযোগ সিক্কার। এই ইস্তফা প্রসঙ্গে দুঃখপ্রকাশ করে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সিক্কার ইস্তফার কারণ বুঝেছে, এবং তার সিদ্ধান্তকে সম্মান করছে। তবে এভাবে প্রকাশ্যে বোর্ড সদস্যদের বিরুদ্ধে সিক্কার অভিযোগে তারা যে ক্ষুব্ধ সেকথা জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। এমনকি বোর্ডের দাবি, তারা সিক্কার অভিযোগ খতিয়ে দেখতে গত কয়েকমাসে পূর্ণাঙ্গ তদন্তও চালিয়েছে। কিন্তু অভিযোগের স্বপক্ষে সঠিক কোনও প্রমাণ পায়নি। বোর্ডের দাবি, এধরনের অভিযোগ সংস্থার কর্মীদের মনোবলে আঘাত করে, এছাড়া একজন দক্ষ সিইওকেও হারাল তারা। আপাতত সংস্থার সিওও ইউবি প্রবীণ রাও অন্তর্বর্তীকালীন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে দায়িত্ব সামলাবেন। সিক্কার আচমকা ইস্তফায় সংস্থার শেয়ার পাঁচ শতাংশ পড়ে গেছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যানের পদে আপতত বহাল থাকবেন সিক্কা। এছাড়া দফতরের সমস্ত কাজের দেখাশোনাও তিনি করবেন, যতদিন না স্থায়ী পদে সিইও এবং এমডি হিসেবে কেউ নিযুক্ত হচ্ছেন।৩১ মার্চ, ২০১৮ আগে, শূন্য পদে নতুন লোক নিয়োগ হবে।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget