স্বামীর ‘অবজ্ঞা’য় চরম পথ! সিঁদুর খেয়ে আত্মহত্যা করলেন স্ত্রী
স্বামীর না নিয়ে যাওয়ার ব্যাপারটা সরস্বতীকে মানসিকভাবে প্রচণ্ড আঘাত দেয়। তাই আত্মহত্যা করার জন্য সিঁদুর খেয়ে ফেলেন তিনি। ঠিক কতটা সিঁদুর, খেয়েছিলেন, তা বলা মুশকিল। তবে সিঁদুর খাওয়ার পর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানেই প্রাণ হারান উনি।

সিঁদুর খেয়ে আত্মহত্যা করেন ২৬ বছরের ওই মহিলা। সিঁদুরে সীসা ও পারদ আছে। তা পেটে যেতেই বিষক্রিয়ায় মারা যান তিনি। ঘটনা উত্তরপ্রদেশের দানপুর গ্রামের।
স্থানীয় সুরায়ভা থানার অফিসার প্রদীপ কুমার জানিয়েছেন, দানপুরের বাসিন্দা বিকাশ বিন্দ গুজরাতের সুরাতে কাজ করেন। লকডাউনে বাড়ি ফিরেছিলেন তিনি। চারদিন আগে ফিরে যান। এবারে তিনি যাওয়ার সময় স্ত্রী সরস্বতী সঙ্গে যাওয়ার আর্জি জানান। কিন্তু নিয়ে যেতে অস্বীকার করে তাঁকে ঘরে থেকে আড়াই বছরের মেয়ের দেখভাল করতে বলেন বিকাশ।
স্বামীর না নিয়ে যাওয়ার ব্যাপারটা সরস্বতীকে মানসিকভাবে প্রচণ্ড আঘাত দেয়। তাই আত্মহত্যা করার জন্য সিঁদুর খেয়ে ফেলেন তিনি। ঠিক কতটা সিঁদুর, খেয়েছিলেন, তা বলা মুশকিল। তবে সিঁদুর খাওয়ার পর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানেই প্রাণ হারান উনি।
সিঁদুরে সীসা ও পারদ থাকার কারণে তা সরস্বতীর শরীরে যাওয়ার পর তৈরি হওয়া বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা বিষয়টার তদন্তে নেমেছে পুলিশ।
Before You Go
Fake Birth Certificate: বেআইনিভাবে ভুরি ভুরি বার্থ সার্টিফিকেট দেওয়ার অভিযোগ!
সেরা শিরোনাম