News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

গ্রেফতারি এড়াতে দেশ ছেড়েছেন বিচারপতি কারনান? বলছেন ঘনিষ্ঠ

FOLLOW US: 
Share:
চেন্নাই: সুপ্রিম কোর্ট যত তাড়াতাড়ি সম্ভব গ্রেফতারির নির্দেশ দিয়েছে। কিন্তু বিচারপতি সি এস কারনানের এখনও খোঁজ নেই। কলকাতা থেকে চেন্নাই- কলকাতা হাইকোর্টের এই বিচারপতির কোথাও সন্ধান মিলছে না। কারনানের এক সহযোগী ও আইনি পরামর্শদাতা অবশ্য মনে করছেন, গ্রেফতার হওয়া এড়াতে দেশ ছেড়েছেন তিনি। সম্ভবত স্থলপথে সীমান্ত টপকে পৌঁছে গিয়েছেন নেপাল বা বাংলাদেশ। প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বেশ কয়েকজন বিচারপতির  বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনায় কারনানকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে শীর্ষ আদালত। ৬১ বছরের এই বিচারপতিই প্রথম ন্যায়াধীশ, যাঁকে সুপ্রিম কোর্ট কারাদণ্ডে দণ্ডিত করল। কিন্তু গ্রেফতারির নির্দেশ জারির পর থেকেই কারনানের আর খোঁজ নেই। কলকাতা পুলিশ গতকাল তাঁর সন্ধানে চেন্নাই গিয়েছে কিন্তু সেখানে তিনি ছিলেন না। মঙ্গলবার সকালে কলকাতার বাসভবন ছেড়ে চেন্নাইয়ে একটি গেস্ট হাউসে এসে ওঠেন তিনি। একটি সাংবাদিক বৈঠকও করেন। তারপর বুধবার সকালে বেরিয়ে যান ওই গেস্ট হাউস থেকে। অভিযোগ, খরচ না মিটিয়েই। শোনা যাচ্ছিল, অন্ধ্রপ্রদেশের শ্রীকালাহস্তিতে এক মন্দির দর্শনে তাঁর যাওয়ার কথা। কিন্তু তিনি আদৌ সেখানে যান কিনা তা পরিষ্কার নয়। মন্দিরের এক আধিকারিক জানিয়েছেন, কারনান সেখানে আসেননি। আবার শোনা যাচ্ছে, রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন কারনান। সুপ্রিম কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করতে চান তিনি।
Published at : 11 May 2017 01:44 PM (IST) Tags: escape high court country Supreme Court

সম্পর্কিত ঘটনা

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র

IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

Sukanta Majumdar: CJP-র আন্দোলনে যোগ দেওয়ায় মার, পরে মৃত্যু! 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', মন্তব্য সুকান্ত মজুমদারের

ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ABP Ananda Top 10,16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

বড় খবর

Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি

Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী

Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?

Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?