এক্সপ্লোর

৪৮ ঘণ্টার মধ্যে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় নিসর্গ, মহারাষ্ট্র, গুজরাতে লাল সতর্কতা জারি

উত্তর ও দক্ষিণ গুজরাত উপকূলের যে মৎস্যজীবীরা আরব সাগরে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে, ৪ তারিখ পর্যন্ত না বার হতে।

মুম্বই: মহারাষ্ট্রের উপকূলবর্তী  এলাকা ও গুজরাতের জন্য লাল সতর্কতা জারি করল ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট বা আইএমডি। তারা জানিয়েছে, আরব সাগরে শক্তিশালী হয়েছে নিসর্গ নামের ক্রান্তীয় ঘূর্ণিঝড়, শীঘ্রই তা আছড়ে পড়তে পারে। এর ফলে মহারাষ্ট্র উপকূল ও গুজরাতে ঝোড়ো হাওয়া বইতে পারে, হতে পারে তুমুল বৃষ্টি। কেরল, উপকূলবর্তী কর্নাটক, গোয়া ও মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকার জন্য আজ কমলা সতর্কতা জারি করেছে আইএমডি। আগামীকালের জন্যও মহারাষ্ট্র উপকূল ও গোয়ার জন্য  জারি রয়েছে কমলা সতর্কতা। আইমএমডি-র সাইক্লোন ওয়ার্নিং ডিভিশন জানিয়েছে, পূর্ব মধ্য আরব সাগর ও লাক্ষাদ্বীপে নিম্নচাপ ঘণীভূত হয়েছে, আগামী ১২ ঘণ্টায় তা আরও শক্তিশালী হবে। আর ২৪ ঘণ্টার মধ্যে শুরু হতে পারে ঘূর্ণিঝড়।  ২ তারিখ থেকে তা উত্তরমুখী হবে, তারপর যাবে উত্তর-উত্তর পূর্ব দিকে। সেখান থেকে তা ঢুকতে উত্তর মহারাষ্ট্রে ও দক্ষিণ গুজরাত উপকূলে। উত্তর ও দক্ষিণ গুজরাত উপকূলের যে মৎস্যজীবীরা আরব সাগরে মাছ ধরতে গিয়েছেন, তাঁদের ফেরার নির্দেশ দেওয়া হয়েছে, বলা হয়েছে, ৪ তারিখ পর্যন্ত না বার হতে। আগামীকাল হাওয়া বইতে পারে প্রতি ঘণ্টা ৪০-৫০ কিলোমিটার গতিতে, দক্ষিণ গুজরাত উপকূলে হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার। ফুঁসে উঠতে পারে সমুদ্র। ৩-৪ তারিখ ঝড়ের গতি ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার হতে পারে, গুজরাত উপকূলে তা বইতে পারে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে। সমুদ্রের অবস্থা আরও ভয়ঙ্কর হতে পারে। আইএমডি বলছে, জুন মাসে মহারাষ্ট্রে কোনও ঘূর্ণিঝড় আছড়ে পড়েনি। ১৯৪৮ ও ১৯৮০ সালে দুটি নিম্নচাপের ঘূর্ণিঝড়ের চেহারা নেওয়ার পরিস্থিতি হয় কিন্তু শেষপর্যন্ত জুনে কোনও ঘূর্ণিঝড় হয়নি। সতর্কতা জারি করার জন্য হাতে খুব বেশি সময় না থাকায় উপকূলবর্তী এলাকায় চোখে পড়ার মত ক্ষয়ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
LPG Price Cut : বিরাট সুখবর ! এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?
বিরাট সুখবর ! এক ধাক্কায় আজ থেকে অনেকটা কমে গেল রান্নার গ্যাসের দাম, কলকাতায় কত হল দাম?
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Kulgam Terror Attack : পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই
পহেলগাঁও হামলার ছায়া ! ফের পরিচয় জেনে জেনে গুলি কাশ্মীরে, ঝাঁঝরা হয়ে মৃত্যু ২ জনেরই

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget