এক্সপ্লোর

NEET Paper Leak Action Taken: নিটের প্রশ্ন ফাঁসকাণ্ডে ৪৭ জন কর্মকর্তাকে সরিয়ে দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি, খবর সূত্রের

Delhi Protest: প্রশ্ন ফাঁস নিয়ে ইতিমধ্যে উত্তাল দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ দেশ জুড়ে। আর এর মধ্যেই বিরাট বড় পদক্ষেপ করল NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

দিল্লি: ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই উত্তাল গোটা দেশ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভ করছে ছাত্র-যুবরা। তাঁদের পাশে দাঁড়িয়েছে CJP বা ককরোচ জনতা পার্টি। আর এবার সেই ঘটনায় পদক্ষেপ করল NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি।

সর্বভারতীয় এক সংবাদসংস্থা জানিয়েছে, ইতিমধ্যেই ৪৭ জন কর্মকর্তাকে চাকরি থেকে সরিয়ে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। সূত্রের খবর, এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আইনি ও ফৌজদারি ব্যবস্থাও নেওয়া হবে। আসলে, প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে বিতর্কের মুখে থাকা ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে আমূল ঢেলে সাজানোর প্রক্রিয়া হিসাবেই এই পদক্ষেপ করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই জানিয়েছিলেন, আমাদের দেশের যুব সমাজের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা যে বা যারা করেছে, তাদের কোনও ভাবেই ছাড়া হবে না। উল্লেখ্য, ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ NEET-UG পরীক্ষাটি নিয়ে থাকে NTA বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি। এই বছর প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার কারণে দু'বার এই পরীক্ষা নেওয়া হয়।

আরও পড়ুন: ধর্মতলায় পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল; বামপন্থী ছাত্র সংগঠনের মিছিলে অবরুদ্ধ রাজপথ

গত কয়েকদিন ধরেই প্রশ্ন ফাঁস নিয়ে একটা বিক্ষোভ, প্রতিবাদ চলছিল। এই প্রতিবাদে যোগ দেওয়া সোনম ওয়াংচুক ২৬ দিন পর গতকাল রাতে তাঁর অনশন ভেঙেছেন। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আধিকারিকদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশও দিয়েছেন তিনি। সেখানে তিনি যোগ করেন শিক্ষার্থীদের স্বার্থ যাতে সুরক্ষিত হয়, সেই লক্ষ্যেই একের পর এক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

এদিকে, সদবদল হয়েছে শিক্ষা দফতরেও। উচ্চশিক্ষা দফতরের নতুন সচিব হয়েছেন নরেশ পাল গাঙ্গোয়ার। অন্যদিকে, স্কুল শিক্ষা দফতরের নতুন সচিব হবেন টি কে অনিল কুমার। উচ্চশিক্ষা দফতরের সচিব পদে থাকা বিনীত যোশীকে পঞ্চায়েতি রআজ দফতরে সচিব হিসাবে বদলি করে দেওয়া হয়েছে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
Annapurna Yojana: ৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
৩ কক্ষের পাকা বাড়ি থাকলে কি অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাবেন ? স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget