এক্সপ্লোর

Pakistan Flood : 'শতাব্দীর সবচেয়ে বড়' বন্যার কবলে পাকিস্তান, জীবনসঙ্কটে ২০ লক্ষ মানুষ, শয়ে শয়ে মৃত্যু

বিপসঙ্কুল এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ এবং নিরাপত্তা সুবিধাগুলিকে উদ্ধার শিবির হিসেবে ব্যবহার করছে।  

গত ১০০ বছরে বোধ হয় এমন বিধ্বংসী বন্যা দেখেনি পাকিস্তান। ভেসে যাচ্ছে পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশ। বিশেষজ্ঞদের মতে,  ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি  এখন পাকিস্তান।  নদীগুলোর জলস্তর রেকর্ড পরিমাণ বেড়ে গিয়েছে। বিপদসীমার বহু উপর দিয়ে বইছে জল। জীবন সঙ্কটে লক্ষ লক্ষ প্রাণ। একসঙ্গে প্লাবন দেখা দিয়েছে বহু নদীতে।  জলে ভেসে যাচ্ছে একের পর এক গ্রাম। মাথার উপর ছাদ, জিনিস পত্র, সহায় সম্বল সবটুকু গেছে ভেসে।  লক্ষ লক্ষ মানুষ চরম অনিশ্চয়তায়। পাকিস্তানে সবচেয়ে খারাপ অবস্থা পঞ্জাব প্রদেশে।  প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপসঙ্কুল এলাকা থেকে লোকজনকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে । শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ এবং নিরাপত্তা সুবিধাগুলিকে উদ্ধার শিবির হিসেবে ব্যবহার করছে।  

বিশেষজ্ঞদের মতে, ভয়ঙ্কর এই বন্যার জন্য অনেকটাই দায়ী জলবায়ু পরিবর্তন।  গ্লোবাল ওয়ার্মিংয়ের জেরে.  পাকিস্তানে এই বছর অস্বাভাবিক বেশি বৃষ্টি হয়েছে। সম্প্রতি দেখা গিয়েছে,  মুষলধারে বৃষ্টিপাত এবং মেঘ ভাঙা বৃষ্টির ফলে উত্তর ও উত্তর-পশ্চিমের পাহাড়ি অঞ্চলে একের পর এক হড়পা বান এবং ভূমিধসের ঘটনা ঘটেছে।  পঞ্জাবপ্রদেশের সিনিয়র মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব জানিয়েছেন, পাঞ্জাবের ইতিহাসে সবচেয়ে বড় বন্যা হয়েছে এই বছর। বন্যায় ২০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত । এই প্রথমবার, একসঙ্গে প্লাবন ঘটিয়েছে শতদ্রু, চেনাব এবং রাভি। 

পাকিস্তানের সরকারি সূত্রে দাবি, ২৬ জুন থেকে ক্রমবর্ধমান বিপর্যয়ের জেরে দেশে ৮৪৯ জন নিহত এবং ১,১৩০ জন আহত হয়েছে।  দক্ষিণ সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ জানিয়েছেন, তিনি সেচ বিভাগকে  "সুপার ফ্লাড" এর জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ডিজাস্টার ম্যানেজমেন্টের তরফে জানানো হয়েছে, ২০ লক্ষেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত।  ২০০০ টিরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। প্রায় ৭ লক্ষ ৬০ হাজার মানুষ ,  ৫ লক্ষ ১৬ হাজার পশুপাখিকে সরিয়ে নেওয়া হয়েছে । এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে কমপক্ষে ৩৩ জন মারা গিয়েছেন।

গত মাসেই  খাইবার পাখতুনখোয়ায় লাগাতার বর্ষণের জেরে ভূমিধস নামে। সাঙ্ঘাতিক এই বিপর্যয় ও টানা বর্ষণে চূড়ান্ত ক্ষতির শিকার হয় ওই এলাকা। কয়েক দিনের মধ্যে ওই প্রদেশেই অন্তত ৪০০ জন মারা যান। সংখ্যাটা আপও বেশি বই কম নয়।  পাকিস্তানের আবহাওয়া বিভাগ, স্থানীয় প্রশাসনগুলিকে সতর্ক করে রেখেছে।               

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
West Bengal News Live : প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের
প্রায় ১৮ হাজার শূন্যপদ পূরণের প্রক্রিয়া শুরু পাবলিক সার্ভিস কমিশনের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget