প্রিয়ঙ্কা ভঢরাও লিখেছেন, সোমেন মিত্রের প্রয়াত হওয়ার খবরে তিনি শোকাহত।
কলকাতা: প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর জীবনাবসানে শোকপ্রকাশ করলেন প্রাক্তন জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি লিখেছেন, ভালবাসা ও শ্রদ্ধার সঙ্গে তাঁকে স্মরণ করব। পরিবারের প্রতি ভালবাসা ও সমবেদনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সোমেন মিত্রের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন। টুইটে তাঁর পরিবার, অনুরাগী ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। প্রিয়ঙ্কা ভঢরাও লিখেছেন, সোমেন মিত্রের প্রয়াত হওয়ার খবরে তিনি শোকাহত। সোমেনের পরিবারের প্রতি তাঁর সমবেদনা। কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা সোমেনের প্রয়াণে শোকবার্তা পাঠিয়েছেন। টুইটারে তিনি লিখেছেন, সোমেন তেজস্বী নেতা ছিলেন। গত বছর লোকসভা নির্বাচনের সময় তাঁর সঙ্গে কথাবার্তার মধুর স্মৃতি রয়েছে।