এক্সপ্লোর

Bus Accident: ভয়ঙ্কর বাস দুর্ঘটনা, অন্তত ৮ জনের মৃত্যু, অধিকাংশ যাত্রী ছিলেন ঘুমন্ত অবস্থায়

Rajasthan Bus Accident: ভোররাতে দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। 

রাজস্থান : দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। রাজস্থানের দৌসায় দুর্ঘটনাগ্রস্ত বাস, দুর্ঘটনায় অন্তত ৮ জন বাসযাত্রীর মৃত্যু। ঋষিকেশ থেকে ইন্দোরগামী বাসে ধাক্কার পর ভয়াবহ আগুন। ভোররাতে দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি ভিডিও, ছবি। সেখানে দেখা গিয়েছে দাউদাউ করে জ্বলছে বাস এবং ট্রেলারটি। 

রাজস্থানের দৌসা জেলার কাছে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর একটি স্লিপার বাসের সঙ্গে সংঘর্ষ হয় একটি ট্রেলারের। চোখের নিমেষে দাউদাউ করে জ্বলে ওঠে যাত্রী বোঝাই দুরপাল্লার বাস এবং ওই ট্রেলারটি। মঙ্গলবার রাত ২টো ৩০ মিনিট নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে খবর। জানা গিয়েছে, বাসের গতি যথেষ্ট বেশি ছিল। যাত্রী বোঝাই বাসটি সজোরে ধাক্কা মারে একটি ট্রেলারে। তারপর আগুন ধরে যায় বাস এবং ট্রেলার, দু'টিতেই। জানা গিয়েছে, ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোর যাচ্ছিল ওই বাসটি। 

মহিলা যাত্রী সমেত মেট্রোর পিলারে ধাক্কা বাইকের, বেপরোয়া গতি ফের কাড়ল প্রাণ, মৃত্যু মোটরবাইক চালকের 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসে আগুন ধরে যাওয়ার পর ভিতর থেকে বাঁচার জন্য আর্তনাদ করছিলেন যাত্রীরা। স্লিপার বাস হওয়ার ফলে অনেক যাত্রী ছিলেন আপার বা উপরের বার্থে। ঘুমাচ্ছিলেন তাঁরা। সেখান থেকে কার্যত ছুঁড়ে ফেলে দেওয়া হয় তাঁদের। প্রাণ বাঁচাতেই ছুঁড়ে ফেলা হয় তাঁদের। প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন, বেশিরভাগ যাত্রী যাঁদের মৃত্যু হয়েছে, তাঁরা বাসের আপার বার্থে ঘুমাচ্ছিলেন। ঘুমের মধ্যেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে তাঁদের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল আসে পুলিশ ও দমকলবাহিনী। আগুন নিয়ন্ত্রণে এনে যাত্রীদের উদ্ধার করার কাজ শুরু করেন দমকলকর্মীরা। 

আহতদের ভর্তি করা হয়েছে দৌসা জেলা হাসপাতালে। সেখানেই চিকিৎসা চলছে তাঁদের।কীভাবে এই দুর্ঘটনা ঘটল তার নির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসচালক হয়তো কোনওভাবে ঘুমিয়ে পড়েছিলেন। বাসের বেপরোয়া গতির কারণেও এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। স্থানীয়দের অভিযোগ, দমকলবাহিনী এবং পুলিশ অনেক দেরিতে এসেছিল ঘটনাস্থলে। ফলে উদ্ধারকাজ শুরুতে দেরি হয়েছে। তার জেরেই অনেকে বেঘোরে মারা গিয়েছেন বলে অভিযোগ স্থানীয়দের। প্রত্যক্ষদর্শীদের অনেকের দাবি, বাসে আগুন ধরে যাওয়ার পর ভিতরেই আটকে পড়েছিলেন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা পর শুরু হয় উদ্ধারকাজ। দমকল আগে ঘটনাস্থলে পৌঁছলে দ্রুত উদ্ধারকাজ শুরু হতো এবং এত মানুষের মৃত্যু হতো না, দাবি স্থানীয়দের একাংশের।  

অন্যদিকে, আবার জানা গিয়েছে, বাসের মালপত্র রাখার জায়গায় ছিল সিগারেট। তার জেরে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়েছিল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

ভূগোলে স্নাতকোত্তর। বিগত ৮ বছরের বেশি সময় ধরে কর্মরত। টেকনোলজি, লাইফস্টাইল, হেলথ ভিত্তিক লেখালেখিতে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

TMC News: NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
NDA-র বৈঠকে গেলেন না ৩ NCPI সাংসদ, ‘কালীঘাট তৃণমূলে’ ফিরতে চাইছেন কি? বাড়ছে জল্পনা
News Live Updates: পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা, ঐতিহ্য মেনে স্কুল বিল্ডিং রং করা যেতে পারে, জানালেন স্কুল শিক্ষামন্ত্রী
Birbhum Money And Gold Recovered: বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
বাগানবাড়ি থেকে ফাইল লোপাটের চেষ্টা ? স্থানীয়রাই আটকে দিল টুলু মণ্ডলের গাড়ি, পুলিশে ছয়লাপ এলাকা
Priyanka Gandhi Vadra: কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
কল্যাণকে কংগ্রেস ভাঙানোর কথা স্মরণ করালেন প্রিয়ঙ্কা, মমতাকে ‘তাড়ানো’র প্রসঙ্গে বললেন…
Advertisement

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget