বর্ষীয়াণ অভিনেত্রী সালমা আগার মেয়েকে ধর্ষণের হুমকি, যুবতী গ্রেফতার
পুলিশ জানিয়েছে, নুরা ইনস্টাগ্রামে তাঁর একটি নকল প্রোফাইল বানান।

মুম্বই: বেশ কিছুদিন ধরেই ইনস্টাগ্রামে অশ্লীল বার্তা এবং ধর্ষণের হুমকি পাচ্ছিলেন প্রবীণ অভিনেত্রী সালমা আগার মেয়ে জারা খান। এরপরই তিনি ২ নভেম্বর এক যুবতীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মুম্বইয়ের ওশিওয়ারা থানায়। অভিযোগ, যিনি হুমকি দিচ্ছিলেন তিনি হায়দরাবাদের একজন ২৩ বছর বয়সী এমবিএ শিক্ষার্থী।
অভিযুক্তের নাম নুরা সারাভার। জারা অভিযোগ করেন, ২৮ অক্টোবর থেকে ৩ নভেম্বর-এর মধ্যে তিনি ইনস্টাগ্রামে একাধিকবার ধর্ষণের হুমকি পান। অনুসন্ধান শুরু করে অভিযুক্তকে খুঁজে পায় পুলিশ। নুরা হায়দরাবাদের বাসিন্দা, এমবিএ ছাত্রী। তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের ৩৫৪এ, ৩৫৪বি, ৫০৬ ও ৫০৯ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, নুরা ইনস্টাগ্রামে তাঁর একটি নকল প্রোফাইল বানান। তাঁর সঙ্গে কথা বলে তাঁকে মানসিকভাবে অসুস্থ বলে মনে হয়েছে তাদের। তিনি দাবি করেন, জারা ও তাঁর সহকর্মীরা একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাঁরা তাঁকে হুমকি দিচ্ছিলেন।
Before You Go
NCPI News: "প্রধানমন্ত্রীর আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর আছে", বললেন Rachana Banerjee | ABP Ananda





















