এক্সপ্লোর

Sambhaji Maharaj : 'সম্ভাজি মহারাজ' কে নিয়ে 'আপত্তিকর' তথ্য, তুঙ্গে বিতর্ক , উইকিপিডিয়াকে পুলিশের নোটিশ

Maharashtra News : দেবেন্দ্র ফড়নবীশ স্পষ্ট জানিয়ে দেন, তাঁর  সরকার ঐতিহাসিক তথ্যের কোনও বিকৃতি সহ্য করবে না।

মুম্বই :  জনপ্রিয় অনলাইন এনসাইক্লোপিডিয়া উইকিপিডিয়ায় প্রচার করা হচ্ছে  ছত্রপতি সম্ভাজি মহারাজ সম্পর্কে ভুল তথ্য । বিষয়বস্তুকে 'আপত্তিকর' বলে দাবি করে ইতিমধ্যেই মহারাষ্ট্রে বিতর্ক তুঙ্গে। আপত্তি এতটাই তীব্র হয়েছে, এই নিয়ে পদক্ষেপ করেছে মহারাষ্ট্র সরকারও। মঙ্গলবার মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ রাজ্য পুলিশকে উইকিপিডিয়ার সঙ্গে যোগাযোগ করার নির্দেশ দেন। এরপর উইকিপিডিয়াকে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে   মহারাষ্ট্র সাইবার পুলিশ । উইকিপিডিয়াকে একটি নোটিশ জারি করে বলা হয়েছে, তারা যেন প্রকাশিত আর্টিকল থেকে 'আপত্তিকর' বিষয়বস্তুটা সরিয়ে নেন। 

দেবেন্দ্র ফড়নবীশ স্পষ্ট জানিয়ে দেন, তাঁর  সরকার ঐতিহাসিক তথ্যের কোনও বিকৃতি সহ্য করবে না। মারাঠা ইতিহাসের গরিমা ক্ষুন্ন হয়, এমন কোনও কাজই বরদাস্ত করা হবে না। উইকিপিডিয়ার মতো ওপেন-সোর্স প্ল্যাটফর্মে এমন ভুল তথ্য গ্রহণযোগ্য নয়। ফড়নবীশ জানান, মহারাষ্ট্র সাইবার সেলের ইন্সপেক্টর জেনারেল উইকিপিডিয়া কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছেন। ছত্রপতি সম্ভাজি মহারাজের বিরুদ্ধে আপত্তিকর বিষয়গুলি সরিয়ে ফেলার জন্য অনুরোধ  করা হবে উইকিপিডিয়াকে। ওপেন-সোর্স প্ল্যাটফর্মে এমন লেখা সহ্য করা হবে না ,যা মারাঠা অস্মিতাকে আঘাত করে। উইকিপিডিয়ায় ঐতিহাসিক তথ্য বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তাঁর।  প্রয়োজনে আরও কড়া পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। মত প্রকাশের স্বাধীনতা মানে তা সীমাহীন নয়, বলেন  ফড়নবীশ। 

ছত্রপতি শিবাজীর ছেলে সম্ভাজি ছিলেন বাবার মতোই বীরযোদ্ধা। মারাঠাভূম ও ধর্মরক্ষার্থে তাঁর লড়াই জ্বলজ্বল করছে মারাঠা-ইতিহাসে।  ঔরঙ্গজেবের সামনে মাথা নত করেননি তিনি । একাই ৯ বছর ধরে ঔরঙ্গজেবের বিশাল সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ।  তাঁর উপর অকথ্য নির্যাতন চালায় মোঘলরা। ৪০ দিনেরও বেশি সময় ধরে সম্ভাজি মহারাজ সেই যন্ত্রণা ভোগ করেন।  ছত্রপতি শিবাজি মহারাজের পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত ছবি 'ছাভা' মুক্তি পেয়েছে সম্প্রতি। ভিকি কৌশল অভিনীত ছবিটি বক্স অফিসেও দারুণ সফল। ঠিক এই আবহেই সকলের নজর পড়েছে উইকিপিডিয়ার কনটেন্টের উপর। সেখানে এমনভাবে কিছু তথ্য বলা হয়েছে, যা বীর সম্ভাজির গরিমা ক্ষুন্ন করে।  

উইকিপিডিয়াকে লেখা  চিঠিতে, মহারাষ্ট্র সাইবার বিভাগ দাবি করেছে, 'আপত্তিকর' বিষয়বস্তু থেকে সাম্প্রদায়িক ঘৃণা ছড়াচ্ছে।ছত্রপতি সম্ভাজি মহারাজ ভারতে অত্যন্ত সম্মানিত। এই ভুল তথ্য তাঁর অনুসারীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি করতে পারে। ' সম্ভাজি মহারাজকে নিয়ে মারাঠারা এতটাই স্পর্শকাতর যা, তাঁদের আপত্তির কারণেই 'সিনেমা থেকে একটি নৃত্যের দৃশ্য বাদ দিতে হয় নির্মাতাদের। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
Suvendu Adhikari : 'এটা তোমাকে করতেই হবে', কী 'নির্দেশ' দিয়েছেন শাহ ? জানালেন শুভেন্দু...
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Siuli Saha : 'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
'অনেক জ্বালিয়েছে, অত্যাচার করেছে', মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে পৌঁছাতেই 'ঋতব্রত তৃণমূল'-এর বিধায়ককে 'গো ব্যাক' স্লোগান
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget