২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ আজ, মঙ্গলবার। ১৭ ফেব্রুয়ারি হবে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই গ্রহণ দেখা যাবে। এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ ( annular (kankan) solar eclipse। )। এই সূর্যগ্রহণে  চাঁদ সূর্যের প্রায় ৯৬% ঢেকে ফেলবে। অন্ধকার আকাশে দৃশ্যমান হবে একটি উজ্জ্বল বলয় ! অনেকটা ঝলমলে আংটির মতোই। 

Continues below advertisement

ভারতীয় মান সময় অনুসারে, মঙ্গলবার সূর্যগ্রহণ শুরু হবে বিকেল ৩:২৬ মিনিটে । চলবে সন্ধ্যা ৭:৫৭ মিনিট পর্যন্ত।  প্রায় ৪ ঘন্টা ৩১ মিনিট ধরে চলবে গ্রহণ।  তবে, ভারতের কোনও এলাকা থেকেই এই গ্রহণটি দেখা যাবে না। যখন কোথাও থেকে গ্রহণ দেখা যায় না, তখন সেখানে সূতক সময় ধরা হয় না। এবারের গ্রহণ ভারত থেকে  দৃশ্যমান হবে না। তাই এবার এখানে সূতক সময় বিবেচিত হবে না। 

হাজারো বৈজ্ঞানিক প্রচার সত্ত্বেও, এখনও গ্রহণকালে অনেকেই নানা সংস্কার মেনে চলে। ভারতীয় সময় মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, সূর্যগ্রহণ বিকাল ৩:২৬ মিনিটে শুরু হবে এবং ভারতীয় সময় সন্ধ্যা ৭:৫৭ মিনিট পর্যন্ত চলবে। গ্রহণের চরম পর্যায় বা peak phase হবে বিকেল ৫:১৩ থেকে সন্ধ্যা থেকে ৬:১১ মিনিটের মধ্যে।                

Continues below advertisement

২০২৬ সালের সূর্যগ্রহণ কি ভারতে দৃশ্যমান হবে? 

না, এই বলয়গ্রাস সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না। এবার গ্রহণ দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, অ্যান্টার্কটিকা এবং দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকে । জিম্বাবোয়ে, জাম্বিয়া, তানজানিয়া, নামিবিয়া, মরিশাস, বতসোয়ানা, মোজাম্বিক, আর্জেন্টিনা এবং চিলি থেকে এই গ্রহণ দেখা যাবে।                   

সূর্য গ্রহণে সূতক কাল  কি প্রযোজ্য হবে? 

ধর্মীয় বিশ্বাস অনুসারে, সূর্যগ্রহণের ১২ ঘন্টা আগে সূতক কাল শুরু হয়। কিন্তু যেহেতু এই গ্রহণ ভারতে দেখা যাবে না, তাই এই দেশে সূতক কাল বৈধ বলে বিবেচিত হবে না।                 

সূর্যগ্রহণ প্রধানত তিন ধরনের হয়। পূর্ণগ্রাস সূর্যগ্রহণে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে দেয় । আংশিক সূর্যগ্রহণে সূর্যের কেবল একটি অংশ ঢেকে যায় । আর বলয়গ্রাস সূর্যগ্রহণে  সূর্য চাঁদের চারপাশে একটি উজ্জ্বল বলয়ের মতো আবির্ভূত হয়। এবারের গ্রহণ এই বলয়গ্রাস সূর্যগ্রহণই।