এক্সপ্লোর

ভাঙড়কাণ্ডে নবান্ন-অভিযান, মমতাকে হুঁশিয়ারি সূর্যর, উস্কানির চেষ্টা! পাল্টা পার্থ

কলকাতা: ইস্যু সেই জমি! যা ঘিরে অশান্ত ভাঙর। আন্দোলনের পাশে দাঁড়াল সিপিএম! অভিযান ছিল, চিটফান্ডকাণ্ডের মাথাদের গ্রেফতারির দাবিতে। কিন্তু, বুধবারের সভায় সূর্যকান্ত মিশ্র থেকে সীতারাম ইয়েচুরি--হাতিয়ার করার চেষ্টা করলেন ভাঙড়ের আন্দোলনকে। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, চোখ রাঙানো সহ্য করবে না। ভাঙড়ের মানুষ দেখিয়ে দিয়েছে কীভাবে পুলিশের মোকাবিলা করা যায়। সব জায়গায় মানুষ জমায়েত করবে। নবান্ন অভিযানের হুঁশিয়ারি দিয়ে সূর্যকান্ত বলেন, মুখ্যমন্ত্রী তৈরি থাকুন। আরেক সিপিএম নেতা গৌতম দেবও ভাঙড়ের আন্দোলন ছড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। সিপিএমের আন্দোলনের ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলে পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিয়েছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের কটাক্ষ, গুরুত্ব না পেয়ে উস্কানির চেষ্টা। ইয়েচুরি-সূর্যকান্তরা যখন জমি ইস্যুকে হাতিয়ার করছেন, তখন পার্থ চট্টোপাধ্যায়রা তাদের পাল্টা মনে করিয়ে দিচ্ছে নন্দীগ্রাম-সিঙ্গুরের কথা। কিন্তু, একা সিপিএম নয়, ভাঙরকে হাতিয়ার করে জমি অস্ত্রেই তৃণমূলকে আঘাত করতে চাইছে কংগ্রেসও! মঙ্গলবারের মিছিলের পর বুধবার ফের অশান্ত ভাঙরে যান অধীর চৌধুরী। কথা বলেন দুই নিহতের পরিবারের সঙ্গে। আক্রমণ করেন তৃণমূল সরকারকে। প্রদেশ সভাপতি অধীর চৌধুরী বলেন, পুলিশ দিয়ে অত্যাচার করাচ্ছে। জমি কেড়ে নিতে চাইছে। পাল্টা তৃণমূলের আশ্বাস, জোর করে কোনও জমি নেওয়া হবে না। সিঙ্গুর-নন্দীগ্রামের জমি আন্দোলন ঘিরে একসময় উত্তপ্ত হয়েছে। যার কাণ্ডারী ছিল তৃণমূল। আর এখন ভাঙরের জমি আন্দোলনকে ঘিরে সেই তৃণমূলকেই অস্বস্তিতে ফেলতে সক্রিয় বাম-কংগ্রেস।

সেরা শিরোনাম

EC On TMC: 'জোড়াফুল' কার? ২ তৃণমূলের কাছে নথি চাইল কমিশন, মমতা ও ঋতব্রতকে চিঠি, কী প্রতিক্রিয়া কুণালের ?
'জোড়াফুল' কার? ২ তৃণমূলের কাছে নথি চাইল কমিশন, মমতা ও ঋতব্রতকে চিঠি, কী প্রতিক্রিয়া কুণালের ?
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
Nadia: শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার
শক্তিনগর জেলা হাসপাতালের শৌচাগার থেকে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?

ভিডিও

Kunal Ghosh | বিষয়টি বিবেচনাধীন, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয় দেখেছেন:কুণাল
Hooghly News LIVE | হুগলির হরিপালে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা
Abhishek Banerjee | Sumit Roy | সুমিত রায়ের ভয়ে মুখ খুলতে পারেননি কেউ ! চার্জশিটে দাবি CID-র
Madrasa Education | তদন্তের পর আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ
Jadavpur University | ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি’ বিলের বিরোধিতায় শনিবার একযোগে প্রতিবাদে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget