এক্সপ্লোর

শুভেন্দুর সভায় যাওয়ার পথে নন্দীগ্রামে বিজেপি কর্মীদের গাড়ি ভাঙচুর, নিখোঁজ, আহত বেশ কয়েকজন, অভিযুক্ত তৃণমূল

হুঁশিয়ারির সুরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এর ফল ভুগতে হবে।

  পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে যাওয়ার পথে বিজেপি কর্মীদের ওপর হামলা করা হল। অভিযোগ, সোনাচূড়া ও গোপালনগর থেকে আসার পথে, ভূতার মোড়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূল। শুভেন্দুর দাবি, এই ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়া ভাঙচুর করা হয়েছে ৩টি গাড়ি। বিজেপি দাবি করেছে, হামলার পর থেকেই তাদের বেশ কয়েকজন কর্মীর খোঁজ মিলছে না। হুঁশিয়ারির সুরে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এর ফল ভুগতে হবে। যদিও এ নিয়ে এখনও তৃণমূলের প্রতিক্রিয়া মেলেনি। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর আজ প্রথম নন্দীগ্রামে পা রাখলেন শুভেন্দু অধিকারী। অরাজনৈতিক কর্মসূচিতে টেঙ্গুয়া থেকে নন্দীগ্রাম বাজারের কাছে জানকীনাথ মন্দির পর্যন্ত পদযাত্রা করেন নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক। মন্দিরের পুজোয় যোগও দেন তিনি।  আজ রাজনৈতিক নয়, ধর্মীয় অনুষ্ঠানে এসেছি। রাজনৈতিক অনুষ্ঠানে আসব ৮ তারিখ। শুধু নন্দীগ্রাম থেকেই ১ লক্ষ মানুষ সেদিন আসবেন। বলেছেন শুভেন্দু। এ মাসের মাঝামাঝি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের  উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে বিজেপির পতাকা হাতে তুলে নেন শুভেন্দু। তাঁর সঙ্গেই শিবির বদলান পূর্ব বর্ধমানের সাংসদ সুনীল মণ্ডল-সহ তৃণমূল, বাম ও কংগ্রেসের মোট ১০ জন বিধায়ক। ২৪ তারিখ নিজস্ব দুর্গ কাঁথিতে মেগা রোড শোর পর সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন শুভেন্দু। বলেন, ৭ তারিখ নন্দীগ্রামে তৃণমূল নেত্রীর সভা। পরদিনই তিনি নন্দীগ্রামে গিয়ে এর জবাব দেবেন। কিন্তু গতকাল তৃণমূল জানিয়ে দিয়েছে, মমতা ৭ তারিখ নন্দীগ্রাম যাচ্ছেন না। স্থানীয় তৃণমূল নেতা অখিল গিরি অসুস্থ, তিনি সেরে ওঠার পর নন্দীগ্রামে সভা করতে যাবেন তিনি।

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget