উত্তর ২৪ পরগনা: ষষ্ঠ শ্রেণির ছাত্রীর উপর যৌন নির্যাতন চালানোর অভিযোগ। গ্রেফতার, বছর ষাটের স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি। উত্তর ২৪ পরগনার বারাসাতের সূর্যসেন পল্লির ঘটনা। পরিবারের দাবি, মঙ্গলবার দুপুরে ১২ বছরের কিশোরী বাড়িতে একাই ছিল। সেই সময় ঘরে ঢোকে স্থানীয় ইলেকট্রিক মিস্ত্রি বছর ষাটের তপন সেন। বলেন ইলেকট্রিকের কাজ করতে এসেছেন। এরপরই একলা পেয়ে, ষষ্ঠ শ্রেণির ছাত্রীর উপর সে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। কিশোরীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। পালাতে গেলে অভিযুক্ত ইলেকট্রিক মিস্ত্রিকে ধরে ফেলেন তাঁরা। তুলে দেওয়া হয় বারাসাত থানার পুলিশের হাতে। রাতে পরিবার থানায় অভিযোগ দায়ের করে। অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
