এক্সপ্লোর

সরকারের সঙ্গে আরও সংঘাতের পথে মোর্চা, জিটিএ থেকে ইস্তফা মোর্চার ৪৩ সদস্যের

দার্জিলিং ও কলকাতা:  রাজ্য সরকারকে চ্যালেঞ্জ গুরুংয়ের। পাতলেবাসের যে বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছিল, সেখানে বসেই মোর্চা প্রধান হুঁশিয়ারি ছুঁড়ে দিলেন প্রশাসনের দিকে! গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুঙ্গ বললেন, আমি আন্দোলনকারী। আসুন রেইড করতে। রোজ এখানে বসি। আসুন, আমি রিকোয়েস্ট করছি। সিংমারিতে শনিবারের এই অগ্নিগর্ভ পরিস্থিতির পরই গোপন ডেরায় চলে যান গুরুং। সেখান থেকে ভিডিও বার্তা দিয়ে, রাজ্য সরকারের বিরুদ্ধে মোর্চাকে একজোট করার কাজ চালাচ্ছিলেন তিনি। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়েও প্রশাসনের বিরুদ্ধে চাঁচাছোলা আক্রমণ শানালেন মোর্চা সভাপতি। বললেন, আমাদের ৩ জন মারা গেল। আমরা গুলি চালিয়েছি? আমাদের দিক থেকে এই কাজ হয়নি। পুলিশের দিক থেকে হয়েছে, পুলিশকে ভুগতে হবে। আমার বাচ্চাদের প্রাণ গেছে। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়ব। শুক্রবার জিটিএ থেকে পদত্যাগ করেছেন মোর্চার ৪৩ জন সদস্য। গুরুংয়ের সরাসরি হুমকি, জিটিএ ভোট করতে দেবে না তারা। বললেন, ইলেকশন হবেই না। আমরা করতেই দেব না। ২৭ তারিখ জিটিএ চুক্তি পোড়াব। বনধ শিথিল করা হবে? উৎসবের কথা মাথায় রেখে কোনও ছাড় দেওয়া হবে? সংঘাতের মুডে থাকা গুরুং বলছেন, উৎসবের মুডে তাঁরা নেই! বললেন, আর কোনও রিল্যাকসেশন হবে না...আমরা কোনও সেলিব্রেশনের মুডে নেই। আমাদের বাচ্চারা মারা গেছে। মিটিং, মিছিল, আমরণ অনশন সব চলবে। গুরুংদের ডাকা অনির্দিষ্টকালের বনধের জেরে পর্যটনের মরসুমে এখনই ধুঁকছে দার্জিলিং। দোকানপাট, ব্যাঙ্ক বন্ধ থাকায় ঘোর সমস্যায় পড়েছে পাহাড়বাসীও। শুক্রবার বনধ সংক্রান্ত মামলার শুনানিতে এনিয়েই গভীর উদ্বেগ প্রকাশ করেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে। তিনি বলেন, আমি সেখানকার রাজনৈতিক সমীকরণ নিয়ে চিন্তিত নই। আমার চিন্তা পাহাড়বাসী এবং পর্যটকদের নিয়ে। এই চিন্তার অবসান কবে হয়, সেটাই এখন দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengal Election 2026 : কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রীর আক্রমণ, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের; 'কী কী দিয়ে কী করতে হয় আপনারা সব জানেন'
Bengal Election 2026 : কেন্দ্রীয় বাহিনীকে মুখ্যমন্ত্রীর আক্রমণ, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের; 'কী কী দিয়ে কী করতে হয় আপনারা সব জানেন'
Ramnavami Rally 2026 : রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র জঙ্গিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষ, একাধিক দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ; নামল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী
রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র জঙ্গিপুর, দুই গোষ্ঠীর সংঘর্ষ, একাধিক দোকানে ভাঙচুর, অগ্নিসংযোগ; নামল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী
Abhishek Banerjee : '৩০ তারিখ রান্নার গ্যাসের দাম ২ হাজার এবং পেট্রোল-ডিজেলের ২০০ টাকা হবে', তোপ অভিষেকের
'৩০ তারিখ রান্নার গ্যাসের দাম ২ হাজার এবং পেট্রোল-ডিজেলের ২০০ টাকা হবে', তোপ অভিষেকের
Bengal Election 2026 : 'আমরা কাকে প্রার্থী করব, সেটা অন্য কোনও দল ঠিক করে দিতে পারে না', আরাবুল প্রসঙ্গে মন্তব্য নৌশাদের
'আমরা কাকে প্রার্থী করব, সেটা অন্য কোনও দল ঠিক করে দিতে পারে না', আরাবুল প্রসঙ্গে মন্তব্য নৌশাদের

ভিডিও

Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার
Bhoot Ji Kar Film: ইউটিউবে মুক্তি পেল রাজনৈতিক ব্যঙ্গাত্মক ছবি 'ভূত জি কর', ছবির পটভূমিকা আর জি কর-কাণ্ড?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget