রায়গঞ্জ: স্নান করতে দেরি করায় বাবার হাতে ছেলে খুনের অভিযোগ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের ঘটনা। পরিবারের অভিযোগের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। জানা গিয়েছে, দুপুর ২টো নাগাদ মত্ত অবস্থায় বাড়ি ফেরেন পেশায় লরির খালাসি সুব্রত রায়। পরিবারের দাবি, বাড়ি ফিরে জানতে পারেন, তখনও স্নান হয়নি ছেলে সুজনের। অভিযোগ, কেন স্নান হয়নি, সেই প্রশ্ন তুলে সুজনকে উঠোনে জমা করা পাথরকুচির উপর ফেলে পেটে ও বুকে লাথি মারতে শুরু করেন বাবা। মৃতের মামা বিপ্লব শিকদারের দাবি, মত্ত অবস্থায় এসে নিজের ছেলেকে মেরেছে অভিযুক্ত। বিকেলের দিকে সুজন অসুস্থ হয়ে পড়লে তাকে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার তাকে মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। অভিযুক্তর মা আরতি রায় জানান, ওর জন্যই নাতি মারা গিয়েছে। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পরিবারের অভিযোগ, মত্ত অবস্থায় প্রায়ই ছেলেকে মারধর করতেন ওই ব্যক্তি। শুক্রবার তা চরমে ওঠে। যার ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সপ্তম শ্রেণির ওই ছাত্র। পুলিশ গ্রেফতার করেছে বাবাকে।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
