দক্ষিণ ২৪ পরগনা: জনবহুল রাস্তা থেকে ছাত্রীকে অপহরণের চেষ্টার অভিযোগ! সহপাঠীর তৎপরতায় রক্ষা। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগরে। স্থানীয় রবীন্দ্র বালিকা বিদ্যাপীঠের দুই ছাত্রীর দাবি, টিউশন পড়ে বাড়ি ফেরার জন্য তারা দাঁড়িয়েছিল অ্যাকোয়ারিয়াম মোড়ে। হঠাত্ তাদের সামনে এসে দাঁড়ায় একটি টাটা সুমো ও একটি বাইক। বাইকে থাকা ২ যুবকের মধ্যে একজন নেমে এক ছাত্রীর হাত মুচড়ে নাকে রুমাল চেপে ধরে টাটা সুমোয় তোলায় চেষ্টা করে। অপর ছাত্রী ধাক্কা দিলে পড়ে যায় ওই যুবক। চিৎকার করতে করতে দৌড় লাগায় দুই ছাত্রী। স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে গেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। রাস্তায় সিসি ক্যামেরা থাকা সত্বেও পুলিশ এখনও কেন দুষ্কৃতীদের ধরতে পারল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন আতঙ্কিত বাসিন্দারা। রবীন্দ্রনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে দুই ছাত্রীর পরিবার। পুলিশ জানিয়েছে, সিসি ক্যামেরার ছবি খতিয়ে দেখা হচ্ছে। চলছে তল্লাশি।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
