কলকাতা: নিম্নচাপ কাটতে না কাটতে ফের আশঙ্কার কালো মেঘ। কলকাতা সহ রাজ্যজুড়ে দফায় দফায় বৃষ্টি। সোমবার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। তার মধ্যে ভাল বৃষ্টি হয়েছে দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া ও হুগলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার একটি শাখা গোরক্ষপুর, পটনা থেকে শুরু করে অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে, উত্তরে হিমালয় সংলগ্ন জেলাগুলি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত আরও একটি নিম্নচাপ অক্ষরেখা। এই দুয়ের জেরেই রাজ্যের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের জেলাগুলিতে বৃষ্টি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া ও পূর্ব মেদিনীপুরে। হিমালয় সংলগ্ন জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত ক’দিন বৃষ্টি কমায় জল নামতে শুরু করেছে রাজ্যের বিভিন্ন এলাকায়। কিন্তু ফের বৃষ্টি শুরু হওয়ায় নতুন করে দানা বাঁধছে আশঙ্কা।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
