এক্সপ্লোর

বাইক চুরির তদন্ত করতে গিয়ে খুনের কিনারা

Narendrapur Police Station: পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃতদের মধ্যে একজন দম্পতিকে খুনের কথা কবুল করে।

হিন্দোল দে, কলকাতা: বাইক চুরির তদন্ত করতে গিয়ে পর্দা সরল দেড় বছর আগে নরেন্দ্রপুরের বাগানবাড়িতে কেয়ারটেকার দম্পতি খুনের রসস্যের ওপর থেকে। পুলিশ সূত্রে দাবি, জেরায় ধৃতদের মধ্যে একজন দম্পতিকে খুনের কথা কবুল করে। একেই বলে, কেঁচো খুঁড়তে গিয়ে কেউটে! বাইক চুরির মামলায় ধৃতকে জেরা করতে গিয়ে প্রায় দেড় বছর আগের জোড়া খুনের ঘটনার রহস্যের কিনারা! ২০১৯-এর ৩০ জুলাই দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানা এলাকার তিউড়িয়ায় এক বাগানবাড়িতে খুন হন কেয়ারটেকার দম্পতি। বাথরুমে দু’টি ট্রলি ব্যাগের ভিতরে উদ্ধার হয় প্রদীপ বিশ্বাস ও আলপনা বিশ্বাসের মৃতদেহ। প্রথমে তদন্তে করে নরেন্দ্রপুর থানা। পরে তদন্তভার নেয় সিআইডি। কিন্তু কারা খুন করল, কেন খুন করল, সে রহস্য উন্মোচন হয়নি। এরপরের ঘটনা ২০২১-এর ৪ ফেব্রুয়ারির। পুলিশ সূত্রে খবর, বাইক চুরির অভিযোগে নরেন্দ্রপুর থানার পুলিশ গ্রেফতার করে তিউড়িয়ার বাসিন্দা যুবক সৌরভ মণ্ডলকে। তাঁর সঙ্গে একই অভিযোগ ধরা হয় আরও ৩ জনকে। সৌরভের কাছ থেকে উদ্ধার হয় ৮টি বাইক ও ১ টি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে দাবি, সৌরভের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল সেই প্রশ্নে সৌরভের সঙ্গীরা জানান, তাঁরা শুনেছেন, সৌরভ তিউড়িয়ায় এক দম্পতির খুনের কেসে জড়িত। এরপর সৌরভকে দীর্ঘ জেরা শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে দাবি, জেরার মুখে ভেঙে পড়ে সৌরভ ওই দম্পতিকে খুনের কথা কবুল করে। কিন্তু দেড় বছর আগের সেই খুনের মোটিভ কী? পুলিশ সূত্রে দাবি, সৌরভ জেরায় জানিয়েছেন, তাঁর এক বন্ধুর সঙ্গে আলপনা বিশ্বাসের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। একদিন প্রদীপ সৌরভের বন্ধু ও আলপনাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। এরপর ওই যুবককে মারধর করেন প্রদীপ। পুলিশ সূত্রে দাবি, এরপরই প্রতিশোধ নেওয়ার জন্য ২০১৯-এর ২৮ জুলাই ওই দম্পতিকে খুন করেন সৌরভ ও তাঁর বন্ধু। দু’টি ট্রলি ব্যাগে জোড়া মৃতদেহ ভরে অন্যত্র ফেলে দেওয়ার ছক ছিল অভিযুক্তদের। কিন্তু ট্রলি ব্যাগ বয়ে নিয়ে যেতে অসুবিধা হওয়ায় তাঁরা বাগানবাড়িতেই তা ফেলে যান। সৌরভকে গ্রেফতার করা হলেও তাঁর সেই বন্ধু এখনও পলাতক। তাঁর খোঁজ শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget