WB Corona LIVE Updates: লাগামছাড়া সংক্রমণ, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মার্কিন প্রেসিডেন্টের
West Bengal Covid 19 2nd Wave LIVE Updates: বৈঠকে রয়েছেন স্বাস্থ্যসচিব ও মুখ্যসচিবও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দLast Updated: 26 Apr 2021 11:47 AM
প্রেক্ষাপট
ভয়ের কারণ কোভিড! দেশজুড়ে হাহাকার! প্রতিদিন হাজার হাজার সহ নাগরিকদের হারাচ্ছি আমরা! স্বজনহারার কান্নায় ভারী হচ্ছে বাতাস!দৈনিক করোনা আক্রান্তের নিরিখে শনিবার ভয়ের রেকর্ড তৈরি হয়েছে বাংলায়! স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে,...More
ভয়ের কারণ কোভিড! দেশজুড়ে হাহাকার! প্রতিদিন হাজার হাজার সহ নাগরিকদের হারাচ্ছি আমরা! স্বজনহারার কান্নায় ভারী হচ্ছে বাতাস!দৈনিক করোনা আক্রান্তের নিরিখে শনিবার ভয়ের রেকর্ড তৈরি হয়েছে বাংলায়! স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, রাজ্যে একদিনেই করোনা আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ২৮১ জন।গত ৬ দিনে সর্বোচ্চ সংক্রমণ একদিনে। সংখ্যাটা গত সোমবার থেকে ৮ হাজার থেকে বাড়তে বাড়তে সপ্তাহান্তে ১৪ হাজারে পৌঁছেছে!একদিনে মৃত্যুর নিরিখেও উদ্বেগের ছবি। স্বাস্থ্য দফতরের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে একদিনে ৫৯ জন কোভিড আক্রান্তের মৃত্যু হয়েছে।গত ৬ দিনের নিরিখে যা সর্বোচ্চ! উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনার পরিস্থিতি। স্বাস্থ্য দফতরের শনিবারের বুলেটিন অনুযায়ী,কলকাতায় একদিনে আক্রান্ত ২ হাজার ৯৭০ জন। মৃত্যু হয়েছে ২০ জনের। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রান্ত ২ হাজার ৮২১ জন। মৃত্যু হয়েছে ১২ জনের!সবমিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা, ৭ লক্ষ ২৮ হাজার ৬১ জন। এখনও অবধি ১০ হাজার ৮৮৪ জনের মৃত্যু হয়েছে রাজ্যে।সুস্থতার হার ৮৭ দশমিক ৩৩ শতাংশে। শোচনীয় এই পরিস্থিতির মধ্যে করোনা চিকিৎসায় নতুন গাইডলাইন প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।তাতে বলা হয়েছে,পজিটিভ রোগীর শরীরে যদি অক্সিজেনের মাত্রা ৯৫ শতাংশের নীচে নেমে যায়, ফুসফুসের অবস্থা-র অবনতি ঘটে, তবেই সেই রোগীকে রেমডেসিভির দেওয়া যাবে।শরীরে করোনার উপসর্গ থাকলে, ৫ থেকে ১০ দিন পর্যন্ত রেমডেসিভির প্রয়োগ করা যাবে। উপসর্গ থাকলেই রেমডেসিভির দেওয়া যাবে, এমন নয়। কেস টু কেস বিচার করতে হবে।নার্সিংহোম বা হাসপাতাল থেকে রোগীকে প্রেসক্রিপশন দিয়ে রেমডেসিভির কিনে আনতে বলা যাবে না। হাসপাতালকেই রেমডিসিভিরের বন্দোবস্ত করতে হবে।আর খোলা বাজারে নয়, স্রেফ হাসপাতালেই পাওয়া যাবে রেমডেসিভির প্রেসক্রিপশন দেখে রেমডেসিভির বিক্রি করতে পারবে না ওষুধের দোকানগুলি।স্বাস্থ্য দফতর গাইডলাইন দিয়ে জানিয়েছে, অক্সিজেনের প্রয়োজন নেই - এমন মৃদু উপসর্গযুক্ত রোগীকে হাসপাতাল নয়, পাঠাতে হবে সেফ হোম বা হোম আইসোলেশনে। ষাটোর্ধ্বদের কোমর্বিডিটি থাকলে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা হবে। সেফ হোমে রাখার ১০ দিন পরে ছাড়া হবে রোগীকে।
Corona LIVE Updates: লাগামছাড়া সংক্রমণ, প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মার্কিন প্রেসিডেন্টের
ভারতের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের।