পশ্চিম বর্ধমান: নাইন এমএম পিস্তল থেকে বেরোনো গুলিতে এফোঁড়-ও ফোঁড় শরীর! কাঁকসার যুবক চঞ্চল ঘোষ খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়! পথের কাঁটা সরাতে নাকি বাড়ি ফাঁকা করার ব্যবস্থা করেছিলেন বাড়িরই বউ! দশমীর ভোরে বারান্দা থেকে বছর তেত্রিশের এই যুবকের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই, গৃহবধূ রিয়া ঘোষ, তাঁর প্রেমিক ঝণ্টু মণ্ডল, এবং তাঁর মা-বাবা ও জেঠুমাকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের পরিবারের দাবি, বাড়ির বউয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই এই খুন। এবং গোটাটাই পরিকল্পিত! মৃতের বাবার দাবি, বৌমা তাঁকে বাপের বাড়ির পুজোয় নিয়ে গিয়েছিল। মৃতের দিদি রত্না মণ্ডল বলেন, একলা করে দেওয়ার জন্যই বাবাকে নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিল। স্থানীয় সূত্রে দাবি, ধৃত ঝণ্টু মণ্ডল আগে সারদার এজেন্ট ছিলেন। তারপর গ্যাস সরবরাহের কাজ শুরু করেন। তদন্তকারীদের জেরার মুখে রিয়া জানিয়েছেন, ঝণ্টুর সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। মোবাইলে যোগাযোগ হত। চঞ্চল বাড়িতে বলত, ঝণ্টু আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিতে পারে। রত্না মণ্ডল বলেন, ঝণ্টুকে বলেছিলাম (সম্পর্ক ছিন্ন করতে)। কিন্তু ও অস্বীকার করেছিল। আমরা শাস্তি চাই। ধৃত পাঁচজনের বিরুদ্ধে খুন ও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করেছে পুলিশ। গৃহবধূ ও তাঁর প্রেমিকের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রেমিকের ৩ নিকটাত্মীকে ১৩ অক্টোবর পর্যন্ত জেল হেফাজত হয়েছে।
- হোম
- INDIA AT 2047
- WB RESULT 2024
- কলকাতা
- উত্তরবঙ্গ
- দক্ষিণবঙ্গ
- পূর্ব বর্ধমান
- হুগলি
- উত্তর ২৪ পরগনা
- বীরভূম
- মালদা
- ভারত
- রাজ্য
- ফুটবল
- ক্রিকেট
- আইপিএল
- বিনোদন
- খুঁটিনাটি
- পুজো পরব
- জ্যোতিষ
- শিক্ষা এবং চাকরি
- অটো
- আন্তর্জাতিক
- খবর
- প্রযুক্তি
- বাজেট
- বিজ্ঞান
- অফবিট
- পডকাস্ট শো
- লাইফস্টাইল
- স্বাস্থ্য
- উপযোগিতা
- শারদোৎসব
- মাধ্যমিকের ফল
- উচ্চ মাধ্যমিকের ফল
- IDEAS OF INDIA
- যোগাযোগ করুন
