জয়পুর: অবসরের পথে দেশের এক অতন্দ্র প্রহরী। দীর্ঘ কয়েক যুগ ধরে দেশের সুরক্ষায় নিবেদিত থাকার শেষবার উড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২৭ ‘সুইং উইং’ যুদ্ধবিমান। গত চার দশক ধরে বায়ুসেনার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ ছিল মিগ-২৭। বলা যেতে পারে, একটা সময়ে বায়ুসেনার ‘গ্রাউন্ড অ্যাটাক ফ্লিট’-এর প্রধান স্তম্ভ ছিল এই যুদ্ধবিমান। রুশ-নির্মিত এই যুদ্ধবিমানের শেষ সুইং উইং ফ্লিটের আপগ্রেডেড ভেরিয়েন্ট ২০০৬ সাল থেকে ভারতীয় বায়ুসেনার গর্ব।
৪ দশক ব্যবহারের পর অবসর মিগ-২৭ সুইং উইং যুদ্ধবিমানের
Susanta Das, ABP Ananda | 26 Dec 2019 09:00 PM (IST)
এই গোত্রের অন্য সব বিমান-- যেমন মিগ-২৩ বিএন, মিগ-২৩ এমএফ ও মিগ-২৭ ‘পিওর’ দীর্ঘদিন আগেই অস্তাচলে গিয়েছে।
