এক্সপ্লোর

Migrant Worker Attacked: পরিযায়ী শ্রমিককে ধারালো অস্ত্রের আঘাত, 'ভিক্ট্রি সাইন' দেখিয়ে পাশে দাঁড়িয়ে পোজ দিল অভিযুক্ত নাবালক

Tamil Nadu News: তামিলনাড়ুতে আক্রান্ত ওড়িশার পরিযায়ী শ্রমিক। ভাইরাল হয়েছে একটি ভিডিও। ওই ব্যক্তিকে আক্রমণের পর হাতে 'ভিক্ট্রি সাইন' দেখিয়ে আক্রান্তের পাশে দাঁড়িয়ে পোজ দিয়েছে এক অভিযুক্ত।

Tamil Nadu News: পরিযায়ী শ্রমিককে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ। তারপর 'ভিক্ট্রি সাইন' দেখিয়ে আক্রান্তের পাশে দাঁড়িয়ে তোলা হল ছবি। আর এই কাণ্ড যারা ঘটিয়েছে, তারা নাবালক। চেন্নাইয়ের কাছে ঘটেছে এই সাংঘাতিক ঘটনা। ৪ জন নাবালককে এই ঘটনায় গ্রেফতার করেছে তামিলনাড়ু পুলিশ। গ্রেফতার করা চারজনের মধ্যে একজন জামিনে মুক্তি পেয়েছে। আদালতে এই ছেলেটির পড়াশোনার কারণ দেখানো হয়েছিল। গ্রেফতার করা বাকি তিনজনকে পাঠানো হয়েছে 'জুভেনাইল হোম'- এ। 

ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছে একটি রিল। সেখানেই দেখা গিয়েছে, একটি ট্রেনের মধ্যে এক পরিযায়ী শ্রমিককে হেনস্থা করা হচ্ছে। চারজন ছেলেকে দেখা গিয়েছে এই ভিডিওতে। তাদের মধ্যেই কেউ একজন গোটা কর্মকাণ্ডের ভিডিও পরে ইনস্টাগ্রামে আপলোড করেছে রিল হিসেবে। ইনস্টাগ্রাম রিলের ব্যাকগ্রাউন্ডে দেওয়া হয়েছে একটি তামিল গান। জানা গিয়েছে, থিরুথানি থেকে চেন্নাই যাচ্ছিল ওই লোকাল ট্রেনটি। সেখানেই পরিযায়ী শ্রমিকের উপর চড়াও হয় এই চারজন ছেলে। পরে জানা যায় তারা সকলেই নাবালক।  

অন্য আরেকটি ভিডিওতে দেখা গিয়েছে, অভিযুক্ত ছেলেগুলো ওই আক্রান্তকে একটি বাড়ির কাছে ধারালো অস্ত্র (চপার জাতীয় জিনিস) নিয়ে আক্রমণ করেছে। ধারালো অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে আঘাত করতে দেখা গিয়েছে কয়েকজনকে। আক্রমণকারীদের মধ্যে একজন এরপরএই ঘটিয়েছে সাংঘাতিক একটি কাণ্ড। ভিডিওতে দেখা গিয়েছে, পরিযায়ী শ্রমিককে আক্রমণ করার পর কার্যত 'বীরত্বের' সঙ্গে নিজেকে জাহির করেছে এক অভিযুক্ত। হাতের আঙুল দিয়ে সে দেখিয়েছে 'ভি চিহ্ন', যা আদতে 'জয়ের চিহ্ন', আমার-আপনার সকলের পরিচিত 'ভিক্ট্রি সাইন'। 

জানা গিয়েছে, আক্রান্ত ব্যক্তি আদতে ওড়িশার বাসিন্দা। কাজের জন্য গিয়েছিলেন ভিন রাজ্যে। সেখানেই আক্রান্ত হতে হয়েছে তাঁকে। ধারালো অস্ত্রের আঘাত রক্তাক্ত হয়েছেন ওই ব্যক্তি। বর্তমানে থিরুভাল্লুর সরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের বয়স ১৭ বছর। একজন পড়াশোনার কারণ দেখিয়ে জামিনে মুক্তি পেলেও বাকি তিন অভিযুক্তকে পাঠানো হয়েছে জুভেনাইল হোমে। 

পশ্চিমবঙ্গ এবং ওড়িশার শ্রমিকদের অনেকেই কাজে খোঁজে যান অন্য রাজ্যে। সেখানে তাঁদের আক্রান্ত হওয়ার ঘটনাও নতুন নয়। অন্যান্য অনেক রাজ্যের শ্রমিকদের সঙ্গেই বাইরের রাজ্যে এ হেন ঘটনা ঘটেছে এর আগেও। তবে এবার সবকিছুকে ছাপিয়ে গিয়েছে এই চার নাবালকের কীর্তিকলাপ। ধারালো অস্ত্র দিয়ে একজনকে আক্রামণ করে আহত করার পরে, হাত দিয়ে অঙ্গভঙ্গি করে ভিক্ট্রি সাইন দেখিয়েছে অভিযুক্তরা। সেই ভিডিও আবার শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতেও। 

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,9 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget