এক্সপ্লোর

কোয়ারেন্টাইন সেন্টারে পরিণত নদিয়ার এই মসজিদ, ঠাঁই পেয়ে খুশি পরিযায়ী শ্রমিকরা

সমস্ত রকম ব্যবস্থা যেমন আলো, পাখা, শৌচাগার সবকিছুই রয়েছে...

নদিয়া: পরিযায়ী শ্রমিকদের নিরাপদ রাখার জন্য কোয়ারেন্টাইন সেন্টার কোথায় হবে এ নিয়ে চিন্তিত জেলা প্রশাসনের সকলেই। সেদিকে নজর দিয়ে এগিয়ে এল নদিয়ার শান্তিপুরের গোপালপুরের পুরাতন মসজিদ কমিটি।

শান্তিপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পুরাতন মসজিদ এলাকাতে প্রায় হাজার খানেক মানুষের বাস। এদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের। পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে এগিয়ে আসে মসজিদ কমিটি। আলোচনার মাধ্যমে স্থির হয় এই মসজিদে রাখা হবে পরিযায়ী শ্রমিকদের।

মসজিদের এক পাশের একটি জায়গাতে সরকারি বিধি নিষেধ মেনে করা হয়েছে কোয়ারেন্টাইন সেন্টার। মসজিদের ভিতরে রয়েছে ৬ জনের একটি দল। প্রত্যেকেই মহারাষ্ট্র থেকে এখানে এসে রয়েছেন। তাদের সমস্ত রকম ব্যবস্থা যেমন আলো, পাখা, শৌচাগার সবকিছুই রয়েছে।

মসজিদের ইমাম মহম্মদ হাকিম জানান, মসজিদ কমিটির সেক্রেটারি,সভাপতি এবং পাড়ার বিভিন্ন মানুষের সাথে কথা বলে সিদ্ধান্ত নিয়ে তারপর আমরা পরিযায়ী শ্রমিকদের থাকতে দিয়েছি। এবং তাদের জন্য আমরা সবরকম ব্যবস্থা করেছি।

শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক অজয় দে জানান, ৪টি ওয়ার্ড পিছু একজন কর্মীকে রাখা হয়েছে। যাতে কোনো অসুবিধায় না পড়েন, সেদিকে তাদেরকে দেখভাল করার জন্য। পরিযায়ী যে সমস্ত শ্রমিকরা রয়েছেন তারা এখানকার ব্যবস্থাপনায় যথেষ্টই খুশি।

পরিযায়ী শ্রমিক গিয়াসউদ্দিন শেখ বলেন, এখানে থাকতে পেরে যথেষ্টই খুশি আমরা। আমাদের থাকা-খাওয়া থেকে সমস্ত রকম ব্যবস্থাই করেছে মসজিদ কমিটি।

সেরা শিরোনাম

TMC News: তৃণমূল-কংগ্রেস দলের নাম, প্রতীকচিহ্ন ফ্রিজ করা হল, সব নতুন করতে হবে মমতা-ঋতব্রতদের, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
তৃণমূল-কংগ্রেস দলের নাম, প্রতীকচিহ্ন ফ্রিজ করা হল, সব নতুন করতে হবে মমতা-ঋতব্রতদের, সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
Suvendu Adhikari: তৃণমূল সরকার বিশ্বকর্মা যোজনার সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করেছে : শুভেন্দু অধিকারী
তৃণমূল সরকার বিশ্বকর্মা যোজনার সুবিধা থেকে মানুষকে বঞ্চিত করেছে : শুভেন্দু অধিকারী
Maoist Leader Arrested : 'মাওবাদী নেতা আকাশ গ্রেফতার', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর,
'মাওবাদী নেতা আকাশ গ্রেফতার', এক্স হ্যান্ডলে পোস্ট মুখ্যমন্ত্রীর, "১৫ বছরের বেশি সময় ধরে পালিয়ে বেড়াচ্ছিল.."
IndiGo Service Charges Hike: IndiGo-র বিমান আরও মহার্ঘ হল, শিশু নিয়ে ওঠার খরচ বাড়ল, ব্যাগের ওজন বেশি হলে লাগবে…
IndiGo-র বিমান আরও মহার্ঘ হল, শিশু নিয়ে ওঠার খরচ বাড়ল, ব্যাগের ওজন বেশি হলে লাগবে…

ভিডিও

BJP News: অভিষেক বলেছিলেন একটা সময় শুভেন্দুবাবুর রথকে উল্টো করে বাড়ি পাঠিয়ে দেবেন:চন্দ্রনাথ রথের মা
TMC Inner Clash : আজই অন্তর্বর্তী নির্দেশ? কী পদক্ষেপ কমিশনের? আমরাই আসল, দাবি দু-পক্ষেরই
BJP Government:আমি এ বিষয়ে কোনও কথা বলব না। যার যার ভাল লাগে প্রাণ ভরে শুনুন', মন্তব্য অসীম সরকারের
TMC Inner Clash:কুণাল ঘোষ হোয়াটসঅ্যাপে ভয় দেখিয়েছেন সেটা প্রমাণ করা যাবে: কাকলি ঘোষ দস্তিদারের ছেলে
Nandigram News : কাল সকাল ১১ পর্যন্ত ঝুলে রইল নন্দীগ্রাম উপনির্বাচনে ২ তৃণমূল প্রার্থীর ভবিষ্যৎ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget