এক্সপ্লোর

US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের

Iran-US Conflict : পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন আমেরিকার সাংসদ।

হরমুজ প্রণালীতে দু'টি জাহাজকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অথচ সম্প্রতি এই জলপথে হামলা চালানো বন্ধ রাখতে সম্মত হয়েছিল ইরান। মউ স্বাক্ষর হয়েছে আমেরিকার সঙ্গে। এখন মার্কিন যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেয় সেটাই দেখার। এই পরিস্থিতিতে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন আমেরিকার সাংসদ। ইরানের প্রাক্তন সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষযাত্রায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের করা মন্তব্য ভাইরাল হওয়ার পর নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। এই আবহে এক্স হ্যান্ডেলে মার্কিন সেনেটর রিক স্কট ইসলামাবাদের ভূমিকা নিয়ে তাঁর উদ্বেগের কথা জানিয়েছেন। ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন, এসবের মাঝে পাকিস্তান আসলে কারা তা মনে রাখা প্রয়োজন। সোশ্যাল মিডিয়ায় স্কট লিখেছেন, "আমরা এমন একটি দেশের কথা বলছি যেখানে বিন লাদেন এক দশক ধরে আত্মগোপন করে ছিল, যেখানে খ্রিস্টানদের নিগ্রহের উদ্দেশে ধর্ম অবমাননা বিষয়ক বৈষম্যমূলক আইনগুলো বেছে বেছে প্রয়োগ করা হয় এবং যেখানে প্রধানমন্ত্রী সম্প্রতি ইরানের সেই স্বৈরাচারী শাসকের প্রশংসা করেছেন, যিনি গণহত্যা ও ব্যাপক হত্যাকাণ্ডের জন্য দায়ী ছিলেন।"

নিহত ইরানি সর্বোচ্চ নেতার প্রশংসা করে প্রধানমন্ত্রী শরিফের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ফ্লোরিডার সেনেটর ‘এক্স’ (X)-এ এই মন্তব্য করেন। ভিডিও অনুযায়ী, শরিফ খামেনেইকে একজন "মহান পণ্ডিত ও নেতা" হিসেবে অভিহিত করেন।

ওই ভিডিও ক্লিপে শরিফকে বলতে শোনা যায়, "উনি ছিলেন এক মহান পণ্ডিত ও নেতা, যিনি অদম্য মনোবল, সাহস, ধৈর্য ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং অত্যন্ত নিষ্ঠা ও অবিচল অঙ্গীকারের সঙ্গে ইরানের সেবা করেছেন। বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মুসলমান তাঁকে স্মরণ করবেন। পাকিস্তান ও ইরান দু'টি ভ্রাতৃপ্রতিম দেশ এবং আমাদের হৃদস্পন্দন এক। আমরা সব পরিস্থিতিতেই একে অপরের পাশে দাঁড়াব এবং একত্রে এগিয়ে যাব।"

যুদ্ধ মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকা নিয়ে মার্কিন সাংসদদের উদ্বেগ প্রকাশের ঘটনা এটাই প্রথম নয়। ট্রাম্পের ঘনিষ্ঠ সেনেটর লিন্ডসে গ্রাহামও সোশ্যাল মিডিয়া এবং কংগ্রেসে এ বিষয়ে তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন।

এক্স-এ এক পোস্টে গ্রাহাম লিখেছিলেন, "বেশ কিছুদিন ধরেই আমার কাছে এটি স্পষ্ট যে, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকা অত্যন্ত সমস্যাপূর্ণ। ইজরায়েলের প্রতি তাদের বৈরিতা দীর্ঘদিনের। এটি অনস্বীকার্য যে পাকিস্তানের বিমানঘাঁটিগুলিতে ইরানের সামরিক বিমান রাখা হচ্ছে এবং ইজরায়েলের বিরুদ্ধে পাকিস্তানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অতীতের বক্তব্য উদ্বেগজনক।"

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ritabrata TMC On Abhishek:
"অভিষেককে 'সাইড' করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা..", মত ঋতব্রতপন্থী অনেক নেতার
Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Ayushman Card Scam : আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
আয়ুষ্মান কার্ড তৈরির নামে কোটি টাকার জমি হাতানো ! অভিযুক্ত এক বিজেপি নেতা সহ ১০ জন
Advertisement

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget