এক্সপ্লোর

Uttar Pradesh News: সরকারি স্কুলে সংবাদপত্র পাঠ এখন বাধ্যতামূলক, নির্দেশ উত্তরপ্রদেশ সরকারের

Newspapers in Schools: উত্তরপ্রদেশের সমস্ত সরকারি স্কুলেই সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক হয়েছে।

নয়াদিল্লি: সরকারি স্কুলে সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক করল উত্তরপ্রদেশ সরকার। পড়ুয়াদের সাধারণ জ্ঞান যাতে বৃদ্ধি পায়, তাদের ভাষার দক্ষতা যাতে বাড়ে এবং শ্রেণিকক্ষের বাইরে বাস্তব দুনিয়া সম্পর্কে ভাবনাচিন্তার অবকাশ যাতে মেলে, তার জন্যই এমন উদ্যোগ বলে জানানো হয়েছে। (Newspapers in Schools)

উত্তরপ্রদেশের সমস্ত সরকারি স্কুলেই সংবাদপত্র পাঠ বাধ্যতামূলক হয়েছে। নয়া নির্দেশিকা অনুযায়ী, সকালে সংবাদপত্র পাঠের মাধ্যমে শুরু হবে পঠনপাঠন। বড় খবরগুলি নিয়ে আলাপ আলোচনা করতে হবে। খবরগুলি বুঝতে পড়ুয়াদের সাহায্য় করবেন শিক্ষক-শিক্ষিকারা। সংবাদপত্র থেকে পড়ুয়ারা রোজ যাতে নতুন পাঁচটি শব্দ শিখতে পারে পড়ুয়ারা, তার জন্য উৎসাহিত করতে হবে সকলকে। (Uttar Pradesh News)

এতে পড়ুয়ারা যেমন নতুন তথ্য জানতে পারবে, তেমনই সেই নিয়ে আলাপ আলোচনা তাদের কথোপকথনেও দক্ষ করে তুলবে বলে মনে করছে উত্তরপ্রদেশ সরকার। বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট জানিয়েছে, ছেলেমেয়েদের বুদ্ধির বিকাশ ঘটবে এর মাধ্যমে। সমসাময়িক ঘটনাবলী সম্পর্কে সচেতনতা তৈরি হবে তাদের মধ্যে। নিয়মিত সংবাদপত্র পড়লে বিশ্লেষণের ক্ষমতা বাড়বে পড়ুয়াদের, মনে ভাব প্রকাশ করতে পারবে সহজে এবং দায়িত্বশীল নাগরিক হয়ে উঠবে তারা। 

ইতিমধ্যেই সরকারি স্কুলগুলিতে রোজ সংবাদপত্র পাঠের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে রাজ্যের বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট। বলা হয়েছে, জোরে জোরে খবর পড়ে শোনাবে পড়ুয়ারা। এতে পড়ার প্রতি তাদের ঝোঁক বাড়বে, যুক্তিবাদী ভাবনা অগ্রাধিকার পাবে।

উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্যসচিব নবম থেকে দ্বাদশ শ্রেণিতে পাঠরত ছাত্রছাত্রীদের সম্পাদকীয় লেখানোর উপর বিশেষ জোর দিয়েছেন। প্রতি সপ্তাহে অন্তত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর পড়ুয়াদের সম্পাদকীয় লেখানোর কথা জানিয়েছেন তিনি। পাশাপাশি, সমাজকল্যাণ, উন্নয়ন নিয়ে আলোচনার ব্যবস্থা করতে বলা হয়েছে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের সংবাদপত্রে প্রকাশিত বিজ্ঞান, পরিবেশ, খেলা এবং অন্যান্য বিষয়ের উপর খবরাখবর সংগ্রহ করে স্ক্র্যাপবুক তৈরি করতে হবে। পাশাপাশি, সাপ্তাহিক শব্দছক, কুইজ নিয়েও প্রতিযোগিতা হবে পড়ুয়াদের মধ্যে। 

সমস্ত সরকারি স্কুলে সুষ্ঠ ভাবে যাতে এই রীতি চালু হয়, তার নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সংবাদপত্র কেনার খরচও বহু করবে তারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Mark Zuckerberg : প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget