এক্সপ্লোর

WB Election: ''২৫ হাজার ভোটে আমি জিতব !'' ভবানীপুরের প্রচার থেকে মমতাকে কোন বড় চ্যালেঞ্জ শুভেন্দুর ?

Suvendu Adhikari : ''২৫ হাজার ভোটে আমি জিতব !'' ভবানীপুরের প্রচার থেকে মমতাকে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর।

কলকাতা : ভোটের দামামা বাজতেই মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা। জোর কদমে চলছে ভোট প্রচার। কারণ, হাতে মাত্র কয়েকদিন বাকি। তাই প্রার্থীতালিকা প্রকাশের পর ভবানীপুরে প্রচার শুরু করে দেন শুভেন্দু অধিকারী। কারণ, এই কেন্দ্রই এবার বিধানসভা ভোটের এপিসেন্টার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বনাম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

হাইভোল্টেজ এই কেন্দ্রে জনসংযোগ করার সময় শুভেন্দু জানান, ''কোনও চ্যালেঞ্জ নেই, অন্তত ২৫ হাজার ভোটে আমি জিতব।'' ভবানীপুরের পাশাপাশি, নন্দীগ্রাম নিয়ে তিনি জানান, '' সেখানকার মানুষ জানেন নন্দীগ্রাম আন্দোলনের সময় আমার ভূমিকা, সেখানকার মানুষ জবাব দেবে।''

প্রচারের সময় হঠাৎ দেখা যায়, তিনি ভবানীপুর থানায় যান। অভিযোগ, ভবানীপুরের বিজেপি কর্মীদের নোটিশ দেওয়া হচ্ছে এবং অন্য লোকের ফোন থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। এই অভিযোগের ভিত্তিতে থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের হুঁশিয়ারি দেন এবং স্পষ্ট জানিয়ে দেন 'প্রার্থী যাতে ফ্রি মুভমেন্ট করতে পারেন সেই দিকে নজর দিতে হবে।' 

চক্রবেড়িয়ায় যখন প্রচার করছিলেন শুভেন্দু অধিকারী, তখনই দেখা গেছে সেখানে তৃণমূলের কর্মীরাও মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নামে দেওয়াল লিখন শুরু করেছে। সেই সময় সেখানকার স্থানীয় সমর্থকরা মমতার পাশে থাকার বার্তা দেন। তাঁরা জানান, '' ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ঘরের মেয়ে। সব উৎসবে, দুর্গাপূজা, কালীপূজা থেকে শুরু করে ছট পুজো সবসময় পাশে থেকেছেন। এখানকার মানুষদের বিপদে-আপদে সবসময় আমরা পাশে পেয়েছি।''

অন্যদিকে শুভেন্দু অধিকারী অভিযোগ জানান, তিনি ভবানীপুরে আসার আগে তৃণমূল নাকি ২০ জন ছেলে রেখেছিল তাঁকে কালো পতাকা ও প্রচারে বাধা দেওয়ার জন্য। কিন্তু পরে তারা নাকি চলে যায়। তিনি আরও জানান, তিনি প্রচার শুরু করার পর ভবানীপুরের হকার, ছোট দোকানদার ও ট্যাক্সি চালকরা শুভেন্দুকে জানান, মমতা আর তাঁর ভাইদের অত্যাচার তারা অতিষ্ট। তাদের বাঁচানোর আর্জি জানিয়েছে। তাই তিনি নিজের ফোন নম্বর দিয়েছেন, যাতে কোনও সমস্যা হলে জানাতে পারেন তারা।  

উল্লেখ্য, এবছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে দুই দফায়। প্রথম দফায় রয়েছে ১৫২টি আসন, ভোট হবে ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় ১৪২টি আসন, ভোট হবে ২৯ এপ্রিল। ভোটগণনা হবে ৪ মে । 

প্রথম দফা (২৩ এপ্রিল) - কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভোট গ্রহণ করা হবে। 

দ্বিতীয় দফা (২৯ এপ্রিল) - নদিয়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে ভোট গ্রহণ করা হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
পাকিস্তানের ৩০ জঙ্গির 'খেল খতম' ! নিখুঁত অপারেশন ভারতীয় এজেন্টের, লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!
পাকিস্তানে ঢুকে ৩০ জঙ্গিকে খতম করেছে ভারতীয় এজেন্ট , লস্কর অপারেটিভের চাঞ্চল্যকর দাবি!

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget