নয়াদিল্লি: ১ ফেব্রুয়ারি থেকে একাধিক ফোনে হোয়াটসঅ্যাপ কাজ করছে না। বিশেষ করে, যে মডেলগুলি অ্যান্ড্রয়েড ও অ্যাপলের অপারেটিং সিস্টেম (ওএস) পুরনো ভার্সান ব্যবহার করে, সেগুলিতে বন্ধ হয়েছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক-মালিকানাধীন হোয়াটসঅ্যাপের তরফে সংস্থার সাইট ও অ্যাপে (এফএকিউ) সম্প্রতি এই বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছিল। সেখানে বলা হয়েছিল, যে ফোনগুলি অ্যান্ড্রয়েড ২.৩.৭ ওএস বা তার আগের ভার্সান ব্যবহার করে, সেগুলিতে শনিবার থেকে হোয়াটসঅ্যাপ করা যাবে না। পাশাপাশি, যে আইফোনগুলি আইওএস ৮ বা তার আগের ভার্সানে চলে, সেগুলিতেও শনিবার থেকে বন্ধ হয়েছে হোয়াটসঅ্যাপ। সংস্থার তরফে আরও বলা হয়েছিল, যাঁরা অ্যান্ড্রয়েড ও আইওএস-এর এই পুরনো ভার্সানের অপারেটিং সিস্টেম ব্যবহার করছেন, তাঁরা ১ ফেব্রুয়ারি থেকে নতুন অ্যাকাউন্ট তৈরি বা পুরনো ও চালু অ্যাকাউন্টকে রি-ভেরিফাই করতে পারবেন না। তবে, জিওফোন ও জিওফোন ২ সহ বেশ কিছু ফোন যেখানে কাই ওএস২.৫.১+ ওএস ব্যবহার করা হয়, সেখানে হোয়াটসঅ্যাপ চলবে। যদিও, তাদের এই সিদ্ধান্তের ফলে, খুব বেশি ইউজারের ক্ষতি হবে বলে মনে করছে না এই ইনস্টান্ট মেসেজিং সংস্থা। হোয়াটসঅ্যাপের দাবি, বেশিরভাগ ব্যবহারকারীই এখন আপার ভার্সান ব্যবহার করেন। পাশাপাশি, বাতিলের তালিকায় থাকা ওএস ফোন ব্যবহারকারীদর জন্য একটা সুযোগও দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া জায়ন্ট।
সংস্থা বলেছে, আপনি যদি এখনও পুরনো ভার্সান ওএস ব্যবহার করে থাকেন এবং হোয়াটসঅ্যাপে থাকা চ্যাটগুলি না হারাতে চান, তাহলে ১ ফেব্রুয়ারি ২০২০ এর পর থেকে আপনার কাছে একটা উপায় রয়েছে-- যে চ্যাট আপনি এক্সপোর্ট করতে চান, তা খুলুন। 'চ্যাট'-এর ওপর ক্লিক করুন। 'মোর'-এ গিয়ে 'এক্সপোর্ট চ্যাট'-এ ক্লিক করুন। আপনার কাছে অপশন দেওয়া হবে 'ইনক্লুড মিডিয়া' অর 'উইদাউট মিডিয়া'। পছন্দসই অপশন বাছুন এবং পুরো চ্যাট এক্সপোর্ট করুন। নীচে দেওয়া হল সেই সব ওএস-এর তালিকা যেগুলিতে হোয়াটসঅ্যাপ কাজ করছে না--- অ্যান্ড্রয়েড ভার্সান ২.৩.৭ ও পুরনো। আইওএস ৮ ও পুরনো। এছাড়া, আপনি যদি মনে করেন, যে সব চ্যাট একসঙ্গে ব্যাক-আপ তুলে রাখবেন, সেই বিকল্পও রয়েছে।জেনে নিন অ্যান্ড্রয়েডে কী করে ব্যাক আপ করবেন--
