এক্সপ্লোর

করোনা আগে বাঘ ছিল, এখন বেড়াল, আর তেমন ভয় নেই, বিশেষজ্ঞরা বলছেন

দিল্লির সঞ্জয় গাঁধী আয়ুর্বিজ্ঞান সংস্থানের মলিকিউলার মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রাক্তন অধ্যারক মদন মোহন গোডবোলেও বলেছেন, করোনা জীবাণু দুর্বল হয়ে পড়ছে। ফলে সংক্রমিতের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা কমছে।

কলকাতা: দেশে হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। কিন্তু আশার ব্যাপার হল, প্রাণহানি কিন্তু সেভাবে হচ্ছে না। বৈজ্ঞানিকরা অনেকে দাবি করেছেন, এই রোগ অল্পদিনের মধ্যে শেষ হবে, কারণ জীবাণুর শক্তি কমছে দ্রুত। অতিমারীর শুরুতে করোনা যতটা ঘাতক ছিল, এখন তেমন নেই। ইতালির বিখ্যাত সংক্রামক রোগ বিশেষজ্ঞ মেটিও বাশেট্টি বলেছেন, তাঁদের দেশের রোগীদের শারীরিক অবস্থাই প্রমাণ দিচ্ছে, করোনার মারণ ক্ষমতা আগের থেকে কমেছে। এমনকী যে বয়স্ক রোগীরা করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁরাও এখন সেরে উঠছেন। অথচ কয়েক মাস আগেও বয়স্করা করোনার শিকার হলে বেঁচে থাকার আশা প্রায় ছিল না।আসলে এই ভাইরাস দ্রুত পরিবর্তিত হচ্ছে। মানুষের শরীরে ঢুকে তৈরি হচ্ছে জেনোমের প্রতিকৃতি। আরএনএ ভাইরাস অনেক সময় নিজের পুরো জেনোমের কপি করতে পারে না, কিছুটা বাদ যায়। এই ভাইরাসেরই ঘটে মিউটেশন। মিউটেশনে ভাইরাসনিজের গতি বাড়ায় ঠিকই কিন্তু বেশি মিউটেশনের ফলে দুর্বল হয়ে পড়ে ও সংক্রমণ ছড়ানোর ক্ষমতা কমে যায়। বাশেট্টি বলেছেন, মার্চ-এপ্রিলে করোনা জীবাণু ছিল জঙ্গলে একা বাঘের মত। কিন্তু এখন তা পুরোপুরি বেড়াল হয়ে গিয়েছে। ৮০-৯০ বছরের বৃদ্ধরাও ভেন্টিলেটর ছাড়াই সুস্থ হয়ে উঠছেন। আগে এঁরাই ২–৩ দিনের বেশি বাঁচতেন না। মিউটেশনের ফলে ফুসফুসের আর তেমন ক্ষতি করতে পারছে না করোনা জীবাণু। দিল্লির সঞ্জয় গাঁধী আয়ুর্বিজ্ঞান সংস্থানের মলিকিউলার মেডিসিন অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রাক্তন অধ্যারক মদন মোহন গোডবোলেও বলেছেন, করোনা জীবাণু দুর্বল হয়ে পড়ছে। ফলে সংক্রমিতের সংখ্যা বাড়লেও মৃতের সংখ্যা কমছে। তিনি বলেছেন, জীবাণু ২ রকম। একটি অত্যন্ত বিপজ্জনক, অন্যটি দুর্বল। বিপজ্জনক ভাইরাস ছড়ায় কম লোকের মধ্যে, দুর্বলটি ছড়ায় দ্রুত। এভাবে ২ ভাইরাসের মধ্যে শুরু হয় অস্তিত্বের লড়াই, তাতে জিতে যায় দুর্বল ভাইরাস। এরপর শুধু সেই টিকে থাকে, তাতে সংক্রমিত বেশি হলেও মৃত্যু হয় কম লোকের। কিছুদিন পর মানুষের শরীরই এই ভাইরাসের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হয়ে যায়। ফলে তাঁর সিদ্ধান্ত, করোনা সংক্রমণের সংখ্যা এখন দেশে দ্রুত বাড়বে ঠিকই কিন্তু আগের মত মৃত্যু হবে না তাতে। ভারতে করোনায়  ৪৭,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। ১৬,৯৫,৯৮২ জন এই রোগ থেকে সেরে উঠেছেন। মৃত্যুর হার কমে হয়েছে ১.৯৬ শতাংশ।

সেরা শিরোনাম

Humayun Kabir : মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 'এটাই শেষ বক্তব্য', কী বললেন হুমায়ুন ?
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, 'এটাই শেষ বক্তব্য', কী বললেন হুমায়ুন ?
Naushad Siddiqui : হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
হুমায়ুনকে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, কী বললেন নৌশাদ ?
Suvendu on Humayun : 'সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর', হুমায়ুনের উদ্দেশে চরম সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
'সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর', হুমায়ুনের উদ্দেশে চরম সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
Noida Fire : বহুতলের ফ্ল্যাটে AC ফেটে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা; ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন
বহুতলের ফ্ল্যাটে AC ফেটে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা; ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

ভিডিও

West Bengal Assembly News: সমাজবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে কড়া আইন, আজ বিধানসভায় গুন্ডা দমন বিল পেশ
North Bengal Weather Update: উত্তরে আষাঢ়ে দুর্যোগ, পাহাড়ে ধস, ক্রমশ বাড়ছে নদীর জলস্তর, কী ছবি?
TMC VS TMC | এ রাজ্যে পালাবদলের পরেও চর্চায় তৃণমূল। শহিদ তুমি কার? দড়ি টানাটানি প্রতীক নিয়েও | ABP ANANDA LIVE
Taratala News | 'ইঞ্জিনিয়ারকে বলেছিলাম বিল্ডিং নড়ছে, ভয় লাগছে' : তারাতলার গোডাইনে জখম শ্রমিক | ABP ANANDA LIVE
Taratala News | তারাতলাকাণ্ডে কালীকে নিয়ে তার রক্ষাকর্তার সন্ধানে SIT | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
UCC Bill : সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
সোমবার বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ?
Anti Social Activities Bill : গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
গুণ্ডা কারা ? সমাজবিরোধী কাজ কী কী ? কীভাবে শাস্তি ? রাজ্য আনছে নয়া বিল
FIFA World Cup: বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
বিশ্বকাপের রাউন্ড অফ থার্টি টু-র সূচি চূড়ান্ত, কোন দলের সঙ্গে কাদের ম্যাচ, খেলা কবে-কখন?
UCC Bill : বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
বিয়ে থেকে উত্তরাধিকার, সব ধর্মের মানুষ এবার এক আইনের আওতায় ! কী বলছে এই নয়া বিল ?
CM Suvendu Adhikari: সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
সোশাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর সম্পর্কে কুরুচিকর মন্তব্যের অভিযোগ, আটক তৃণমূল নেতা
Oracle Layoffs : ৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
৩০,০০০ কর্মী ছাঁটাই করেছে ক'দিন আগেই, ফের বহু লোকের চাকরি যাবে এই কোম্পানিতে
Taratala Building Collapse: 'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
'শুধু কালীকে ধরলে হবে, দোয়াত আর পেনকেও ধরতে হবে', তারাতলা বিপর্যয়ে মুখ্যমন্ত্রীর কাছে কাদের গ্রেফতারি দাবি কল্যাণের ?
LPG Tax New Rule : রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
রান্নার গ্যাস থেকে আয়কর, ২ দিনের মধ্যে বদলে যাবে এই নিয়ম, ৩০ জুনের মধ্যে না সারলে আর্থিক ক্ষতি !
Embed widget