এক্সপ্লোর

জলস্তর বাড়ছে আরব সাগরের, ২০৫০ সালের মধ্যে ভেসে যাবে মুম্বই, আশঙ্কা মার্কিন গবেষকদের

জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক পরিবর্তন দেখা যাচ্ছে। বদলে যাচ্ছে আবহাওয়া।

নিউ ইয়র্ক: আরব সাগরের জলস্তর তিনগুণ বাড়ায় ২০৫০ সালের মধ্যে ভেসে যাবে মুম্বই। এমনই জানাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের গবেষকরা। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ‘নিউ জার্সির বিজ্ঞান বিষয়ক একটি সংস্থা ‘ক্লাইমেট সেন্ট্রাল’ সমুদ্রের জলস্তর বৃদ্ধি নিয়ে যে গবেষণা করেছে, সেটি ‘নেচার কমিউনিকেশনস’ নামক একটি সাময়িক পত্রিকায় প্রকাশিত হয়েছে। সেই গবেষণাপত্রে বলা হয়েছে, উপগ্রহের মাধ্যমে সমুদ্রের জলস্তর বাড়ার বিষয়টি পর্যবেক্ষণ করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, পরিস্থিতি মোটেই ইতিবাচক নয়। আগামী ৩০ বছরের মধ্যে সমুদ্রের জলস্তর বেড়ে যাওয়ার ফলে বিপদে পড়বেন অন্তত ১৫ কোটি মানুষ। মুম্বই ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে।’ জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের বিভিন্ন জায়গায় প্রাকৃতিক পরিবর্তন দেখা যাচ্ছে। বদলে যাচ্ছে আবহাওয়া। বিভিন্ন পর্বতমালা, এমনকী মেরু অঞ্চলগুলিরও বরফ গলে যাচ্ছে। এর ফলেই সমুদ্রের জলস্তর বাড়ছে। একাধিক গবেষণায় এ বিষয়ে উদ্বেগপ্রকাশ করা হয়েছে। এবার মুম্বই ভেসে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন গবেষকরা। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশনের আধিকারিক ডায়না আয়োনেস্কো জানিয়েছেন, ‘আমরা বিপদসঙ্কেত দেওয়ার চেষ্টা করছি। আমরা জানি, সমুদ্রের জলস্তর বৃদ্ধির ফলে বিপদ ঘনিয়ে আসছে। বহু মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে যাওয়ার কাজ শুরু করতে হবে। কিন্তু কোনও দেশই এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
AI Created Viruses: ১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?
১৬টি নতুন ভাইরাস তৈরি করল AI, শুধু মানুষ নয়, এবার প্রকৃতিকেও টেক্কা, অপব্যবহার হবে না তো?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget